Saturday, February 14, 2026
26 C
Dhaka

প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের উদ্দেশ্যে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের উভয়েরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।’

প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমনটাই আমাদের আকাঙ্ক্ষা।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্য সুসংহত করতে আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন, তা ভবিষ্যতের দিনগুলোতেও অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি। আমি মহান আল্লাহ তায়ালার কাছে আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ব্রাজিলের আমাজনে বন উজাড় ৩৫ শতাংশ কমেছে!

ব্রাজিলের বিস্তীর্ণ আমাজন জঙ্গলে বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমে...

ডেটিং অ্যাপে বদলাচ্ছে সম্পর্কের ধরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন ডেটিং অ্যাপের বাজার নিয়ে...

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের...

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্বজুড়ে শিক্ষা–ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ...

বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে ঘিরে বিশ্বের...

বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির–এর বিয়ের গুঞ্জন শোবিজ অঙ্গনে...

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

মেক্সিকোর টলটেক দর্শনের ভিত্তিতে রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ The Four...

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও...

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর বিষয়টি...
spot_img

আরও পড়ুন

ব্রাজিলের আমাজনে বন উজাড় ৩৫ শতাংশ কমেছে!

ব্রাজিলের বিস্তীর্ণ আমাজন জঙ্গলে বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে উজাড়ের হার কমেছে প্রায় ৩৫ শতাংশ, যা সাম্প্রতিক...

ডেটিং অ্যাপে বদলাচ্ছে সম্পর্কের ধরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন ডেটিং অ্যাপের বাজার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভালোবাসা বা সঙ্গী খুঁজতে এখন বিপুলসংখ্যক মানুষ অ্যাপ স্টোর ও...

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে মাদকবিরোধী...

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্বজুড়ে শিক্ষা–ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। শেখার পদ্ধতি, তথ্য সংগঠন, গবেষণা, ব্যক্তিগত উন্নয়ন—সবক্ষেত্রেই এর প্রভাব দ্রুত বাড়ছে। তবুও অনেক শিক্ষার্থী...
spot_img