Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

চাঁদপুরে ৪ আসনে বিএনপি, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার ৪টি আসনেই জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা, আর একটি আসনে জয় পেয়েছেন বিএনপির এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

আসনভিত্তিক ফলাফল একনজরে:

আসন বিজয়ী প্রার্থী (প্রতীক) প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী (প্রতীক) প্রাপ্ত ভোট
চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি) ১,৩৩,০৩২ আবু নছর মো. মকবুল আহমদ (জামায়াত) ৭০,৩৬৮
চাঁদপুর-২ ড. জালাল উদ্দীন (বিএনপি) ১,৭২,৫০৬ বিল্লাল হোসেন (এলডিপি) ৫৭,৪৭৩
চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ (বিএনপি) ১,৬৫,৪০৪ শাহজাহান মিয়া (জামায়াত) ১,০০,৮৬৫
চাঁদপুর-৪ এম এ হান্নান (স্বতন্ত্র – চিংড়ি) ৭৪,১৭৫ মোহাম্মদ হারুনুর রশিদ (বিএনপি) ৬৯,১৫৫
চাঁদপুর-৫ মমিনুল হক (বিএনপি)১,৮১,৯১১ ড. নেয়ামুল বশির (এলডিপি)৭১,৮৫০

কচুয়ায় মিলনের বড় জয়: চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিশাল ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করেছেন।

বিদ্রোহী প্রার্থীর চমক: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় প্রার্থীর বিপরীতে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান। তিনি ৫,০২০ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, চাঁদপুরের ৫টি আসনে মোট ১২ লাখ ২১ হাজার ৬৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলায় গড় ভোট প্রদানের হার ৫৩.৫ শতাংশ।

ফলাফল ঘোষণার পর জেলাজুড়ে বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img