Sunday, September 6, 2026
27 C
Dhaka

বিএনপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের চিত্র উঠে এসেছে। দীর্ঘদিন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেবল একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী ঝিনাইদহ–১ আসনে বিএনপি নেতা ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ী হলেও বাকি তিনটি আসনে জয় নিশ্চিত করে জামায়াতে ইসলামী।

ঝিনাইদহ–২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবু বক্কর নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন মো. মতিয়ার রহমান এবং ঝিনাইদহ–৪ আসনে জয় পেয়েছেন মাওলানা আবু তালিব। এই ফলাফল জেলার রাজনৈতিক মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

স্থানীয় নেতারা জানান, ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ঝিনাইদহের চারটি আসনই বিএনপির দখলে ছিল। এর মধ্যে ২০০১ সালের নির্বাচনে শুধু ঝিনাইদহ–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন। দীর্ঘ সময় পর এবার তিনটি আসনে জামায়াতে ইসলামীর জয় জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী ঝিনাইদহ–১ আসনে মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।

ঝিনাইদহ–২ আসনে জামায়াত প্রার্থী আলী আজম মো. আবু বক্কর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।

ঝিনাইদহ–৩ আসনে জামায়াত প্রার্থী মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান পান ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।

ঝিনাইদহ–৪ আসনে জামায়াতের মাওলানা আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৯ ভোট পেয়ে জয়ী হন। এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট এবং বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img