Thursday, February 12, 2026
28 C
Dhaka

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নাটোরে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের অন্তত পাঁচটি কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। কানাইখালী এলাকার মছিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া সাতটায় গিয়ে দেখা যায়, একমাত্র প্রবেশমুখে দুই শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। ভোটার রুহুল আমীন বলেন, ‘আগেভাগে ভোট দেওয়ার জন্য আসছি; কিন্তু দেখি, আমার মতো সবাই একই চিন্তা করে এসেছে।’ নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মহারাজা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রেও পুরুষ ও নারী বুথে দীর্ঘ সারি দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী জানান, নির্ধারিত সময়ের আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে যান।

জয়পুরহাটে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা গেছে। ভোটার জামেনা বেগম বলেন, ‘সকালে ভিড় কম, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ভোট দিয়ে বাড়িতে সাংসারিক কাজ করব। সকালে পরিবেশ শান্ত আছে।’ আসমা বেগম বলেন, ‘ভোট নিয়ে ভয় ছিল; কিন্তু কেন্দ্রে এসে স্বস্তি লাগছে।’ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

নেত্রকোনায় সকাল আটটার পরও কয়েকটি কেন্দ্রে তুলনামূলক কম উপস্থিতি দেখা যায়। মোক্তারপাড়া এলাকার দত্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫০ মিনিটে ২৯টি ভোট পড়ে। আদর্শ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়ে ৩২টি। বনোয়াপাড়া এলাকার একটি কেন্দ্রে দেড় ঘণ্টায় ১১২টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

পটুয়াখালী-৪ আসনের ৭৪টি কেন্দ্রে ভোট শুরুর আগ থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। তবে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও এমবি কলেজ কেন্দ্রে সকালবেলায় তুলনামূলক কম উপস্থিতি দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা তানভীর মাহমুদ বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা পর্যন্ত পুরুষ কেন্দ্রে ৫১ জন এবং নারী কেন্দ্রে ৩৩ জন ভোট দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন।

চুয়াডাঙ্গায় দুই আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ২০৯টি ভোট পড়ে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় কিছুটা ধীরগতি দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নওগাঁর ছয়টি আসনে সকাল সাড়ে সাতটা থেকেই বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৯ থেকে ১০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। নারী কেন্দ্রে এবং সাধারণ কেন্দ্রে প্রথম ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যক ভোট গ্রহণ হয়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন।

দেশজুড়ে কোথাও দীর্ঘ লাইন, কোথাও ধীর উপস্থিতি—এভাবেই মিশ্র চিত্রের মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ কার্যক্রম।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...

এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান ‎

‎রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা)...

চাঁদপুরে নারীদের ব্যবস্থাপনায় ভোট দেবেন ১০ হাজার নারী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ ৫৪ বছরের...

৩১৪ কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩১৪ কোটি ৬৮ লাখ...

শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের...

ঢাকায় পানি দূষণ কমাতে ৩৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন...

‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম চালু

বাংলাদেশে প্রবাসী সম্পৃক্ততা বাড়ানো, নাগরিক পরিষেবা গ্রহণ সহজ করা...
spot_img

আরও পড়ুন

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে তাঁদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের আমেজ, তখন দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের প্রথম ভোট দিতে পারছেন না অভিনেত্রী তাসনিয়া...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে সাংবাদিকদের...
spot_img