Monday, March 30, 2026
26 C
Dhaka

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন ম্রুণাল

ভারতের জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন বর্তমানে টক অব দ্য টাউন। শোনা যাচ্ছে, তারা আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন যখন তুঙ্গে, তখনই প্রাক্তন প্রেমিককে নিয়ে নতুনভাবে আলোচনায় আসেন ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল নিজের অতীত প্রেমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা জানিয়েছেন। ‘সীতা রামাম’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ার শুরু করার সময় তার ব্যক্তিগত জীবন সহজ ছিল না। পেশাগত পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও তখন টানাপোড়েন চলছিল।

ম্রুণাল জানান, সে সময় তার প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল মানসিকতার পরিবারের সদস্য। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া এবং ব্যস্ত জীবনধারার সঙ্গে মানিয়ে নেওয়া তার প্রেমিকের পক্ষে সম্ভব হয়নি। অভিনেত্রীর কথায়, ‘সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে সরাসরি বলেছিল, আমার এই হঠকারী সিদ্ধান্ত আর জীবনযাত্রার সঙ্গে সে তাল রাখতে পারবে না।’

তবে ম্রুণাল সেই বিচ্ছেদকে নেতিবাচক হিসেবে দেখেন না। বরং তিনি মনে করেন, সম্পর্কের শেষ হওয়া তার জীবনের জন্য একটি আশীর্বাদ ছিল। সময়ের সঙ্গে এটি বোঝা যায় যে, ওই সম্পর্ক যদি চলতে থাকত, তবে ভবিষ্যতে সংসার ও সন্তান লালন-পালন নিয়ে বড় জটিলতা তৈরি হতে পারত।

বর্তমানে ম্রুণাল ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত। গত বছরের আগস্টে তার ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে ব্যক্তিগত অনুষ্ঠান, জন্মদিন ও সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রায়ই একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

উম্মে সালামা (রা.) জ্ঞান ও প্রজ্ঞায় অনন্য এক ফকিহা

ইসলামের প্রারম্ভিক যুগে নারীদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয়...

২৮ বছর পর নাম পাওয়া ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়াম

পর্যায় সারণির ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়ামের নামকরণ নিয়ে দীর্ঘ...

গুগল মেসেজেসে লাইভ লোকেশন শেয়ারিং চালু

দীর্ঘ অপেক্ষার পর গুগল তাদের বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম গুগল...

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার...

ভালো শেফ হতে কাটতে হবে চাইভস, কিন্তু কেন?

চাইভস হলো পেঁয়াজ কলি জাতীয় একটি শাক। পশ্চিমা রান্নায়...

ভূমধ্যসাগরে নিহত শায়েকের মরদেহ ফেরত চায় পরিবার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো তরুণ শায়েকের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর...

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ...

নাব্যতা সংকট ও ফেরির স্বল্পতায় ইলিশা ঘাটে যানজট

ফেরি সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী শতাধিক ট্রাক...

মাদকসংক্রান্ত বিরোধে নোয়াখালীতে রক্তক্ষয়ী হামলা

নোয়াখালীর সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে পরিবারের তিন সদস্যকে...

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের ভিত্তি।...

রুমীর নামে সড়কের দাবিতে ডোমারে মুক্তিযোদ্ধাদের আহ্বান

নীলফামারীর ডোমার উপজেলায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ শাফী...

ইউটিউবে ভিডিওর লাইক সংখ্যা উধাও হওয়ার অভিযোগ

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে হঠাৎ করেই ভিডিওর লাইক...

মক্কায় নবীজি (সা.)-এর জন্মস্থানের ইতিহাস

মক্কার হারাম শরীফের নিকটবর্তী একটি ঐতিহাসিক স্থানে জন্মগ্রহণ করেছিলেন...

বেকারির স্বাদে ঘরে তৈরি কুকি

বাড়িতে সহজ উপায়ে বেকারির স্বাদের কুকি তৈরি করতে চাইলে...
spot_img

আরও পড়ুন

উম্মে সালামা (রা.) জ্ঞান ও প্রজ্ঞায় অনন্য এক ফকিহা

ইসলামের প্রারম্ভিক যুগে নারীদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয় ব্যাখ্যায় যাঁরা বিশেষ ভূমিকা রেখেছেন, তাঁদের অন্যতম ছিলেন উম্মে সালামা (রা.)। তিনি কেবল একজন সাহাবিয়া...

২৮ বছর পর নাম পাওয়া ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়াম

পর্যায় সারণির ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়ামের নামকরণ নিয়ে দীর্ঘ ২৮ বছরের বৈজ্ঞানিক বিরোধের ইতিহাস রয়েছে। কৃত্রিমভাবে তৈরি এই তেজস্ক্রিয় মৌলটির আবিষ্কারকে ঘিরে শীতল যুদ্ধের...

গুগল মেসেজেসে লাইভ লোকেশন শেয়ারিং চালু

দীর্ঘ অপেক্ষার পর গুগল তাদের বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম গুগল মেসেজেসে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং সুবিধা চালু করেছে। মার্চের শুরুতে এ সুবিধা চালুর ঘোষণা দেওয়া...

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর নির্ভর করে। দীর্ঘমেয়াদি ইজারা যেমন ৮০ থেকে ১০০ বছরের জন্য স্থাপনা, টাওয়ার বা জমি...
spot_img