Tuesday, February 10, 2026
27 C
Dhaka

প্রচার বন্ধ হলেও সামাজিক মাধ্যমে নির্বাচনি তৎপরতা

প্রতীক বরাদ্দের পর টানা ২০ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। ফলে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) শুরু হয়ে শনিবার (৬ ডিসেম্বর) ও রোববার (৭ ডিসেম্বর) পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন প্রার্থী ও ভোটাররা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এখন দেশজুড়ে ভোটের প্রস্তুতির শেষ ধাপ চলছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী মাঠের জনসভা, মিছিল, পোস্টার ও সরাসরি ভোট চাওয়ার কার্যক্রম বন্ধ হয়েছে। তবে এরই মধ্যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ৫৬ জন ভিআইপিসহ মোট ৫ হাজার ৬৭ জন বন্দি ভোট দিয়েছেন। অন্যদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধিত ভোটারদের মধ্যে রবিবার বেলা ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সরাসরি ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। তাদের রায় পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা।

মাঠের প্রচার শেষ হলেও ভার্চুয়াল জগতে নির্বাচনি তৎপরতা পুরোপুরি থেমে নেই। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী বা দল সরাসরি নতুন পোস্ট না দিলেও সমর্থক ও অনুসারীরা পোস্ট শেয়ার, ফটোকার্ড, ভিডিও এবং পুরোনো বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। প্রায় সব রাজনৈতিক দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দলীয় প্রধানদের জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যের ভিডিও এখনও দৃশ্যমান। ফলে প্রচারণা বন্ধের সময়সীমা পেরোলেও নেটদুনিয়ায় ভোটের উত্তাপ বাড়ছেই।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নির্বাচন ঘিরে অপতথ্য রোধে ইসির নজরদারি জোরদার

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা...

রমজানকে ফলপ্রসূ করতে আগাম প্রস্তুতি

দেশে ও বিদেশে রমজানের আবহ শুরু হয়ে গেছে। রজব...

ঘরেই বানান জনপ্রিয় ইতালীয় ডেজার্ট

কেক ও পেস্ট্রির ভিড়ে জনপ্রিয় একটি ডেজার্ট হিসেবে জায়গা...

ফ্লো নাম ঘিরে প্রযুক্তি খাতে বিরোধ

এআইচালিত চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও ভিডিও গেম নির্মাণ সফটওয়্যার...

নারীর নিরাপত্তায় ইসলামের নির্দেশনা

ইসলাম মানবজীবনের প্রতিটি স্তরে ন্যায়, ভারসাম্য ও কল্যাণ নিশ্চিত...

ভালো বস কেন টিমকে এগিয়ে নেয়

একটি ইতিবাচক, ফলপ্রসূ ও আনন্দদায়ক কর্মপরিবেশ তৈরিতে অফিসের বস...

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম।...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই...

চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজানের শুরু

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর...

ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিসির বীজ

তিসির বীজ ওজন নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল ও সুগারের মাত্রা...

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে...
spot_img

আরও পড়ুন

নির্বাচন ঘিরে অপতথ্য রোধে ইসির নজরদারি জোরদার

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য নজরদারি জোরদার করতে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের...

রমজানকে ফলপ্রসূ করতে আগাম প্রস্তুতি

দেশে ও বিদেশে রমজানের আবহ শুরু হয়ে গেছে। রজব মাসের পর শাবান মাস এলেই মুসলমানদের মধ্যে পবিত্র রমজানের জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি নেওয়ার...

ঘরেই বানান জনপ্রিয় ইতালীয় ডেজার্ট

কেক ও পেস্ট্রির ভিড়ে জনপ্রিয় একটি ডেজার্ট হিসেবে জায়গা করে নিয়েছে তিরামিসু। নরম ও মোলায়েম এই ইতালীয় ডেজার্টে কফির হালকা তিক্ততা আর ক্রিমের মিষ্টি...

ফ্লো নাম ঘিরে প্রযুক্তি খাতে বিরোধ

এআইচালিত চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও ভিডিও গেম নির্মাণ সফটওয়্যার নিয়ে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অটডেস্ক। যুক্তরাষ্ট্রের...
spot_img