Thursday, September 17, 2026
26 C
Dhaka

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার পর নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন অনেক আইফোন ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগ, আপডেটের পর অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, ফোন নিজে থেকেই রিস্টার্ট হচ্ছে এবং ওয়াই–ফাই ও ব্লুটুথ সংযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নতুন এয়ারট্যাগ মডেলের সমর্থন যুক্ত করতে এই হালনাগাদ আনা হলেও অনেকের মতে, এটি প্রত্যাশার বিপরীতে ফোনের স্থিতিশীলতা ও সামগ্রিক কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। আপডেট প্রকাশের পর থেকেই বিভিন্ন অনলাইন কমিউনিটি ও ফোরামে সমস্যার কথা জানিয়ে পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৬.২.১–সংক্রান্ত অভিযোগে অ্যাপলের কমিউনিটি ফোরাম ভরে উঠেছে। সাধারণত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে আগের সংস্করণের ত্রুটি দূর করে ডিভাইসকে আরও স্থিতিশীল করা হয়। কিন্তু ব্যবহারকারীদের অভিজ্ঞতায়, এই সংস্করণে সমস্যা কমার বদলে বেড়েছে।

ফোরামে দেওয়া একাধিক পোস্টে বলা হয়েছে, আপডেট ইনস্টল করার জন্য অনেক ব্যবহারকারীকে প্রায় ৩০ গিগাবাইট ফাঁকা জায়গা তৈরি করতে হয়েছে। প্রয়োজনীয় জায়গা করতে একাধিক অ্যাপ মুছে ফেলার পরও আপডেট শেষ হলে ফোন বারবার হ্যাং করছে এবং কোনো সতর্কতা ছাড়াই অ্যাপ ও সিস্টেম ক্র্যাশ হচ্ছে। কারও কারও মতে, আপডেটের পর তাঁদের ফোন কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

অ্যাপ ক্র্যাশের পাশাপাশি সংযোগজনিত সমস্যাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর ওয়াই–ফাই ও ব্লুটুথ সংযোগ স্থিতিশীল থাকছে না এবং ইন্টারনেটের গতি আগের তুলনায় কমে গেছে। ফলে কাজ ও যোগাযোগে ভোগান্তি বাড়ছে।

এদিকে অনেক ব্যবহারকারীর জন্য এই হালনাগাদ এড়িয়ে যাওয়ার সুযোগও ছিল না। আগের আইওএস সংস্করণগুলোর সমর্থন বন্ধ করে দেওয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাধ্য হয়েই নতুন সংস্করণে আপডেট করতে হয়েছে। ফলে সমস্যায় ভরা এই সংস্করণেই থাকতে হচ্ছে এবং পরবর্তী আপডেটের অপেক্ষা করা ছাড়া তাত্ক্ষণিক কোনো সমাধান দেখছেন না তারা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img