Monday, February 9, 2026
26 C
Dhaka

এক হাজার টাকার বেশি লেনদেন নয় বিকাশ-রকেট-নগদে, বন্ধ ইন্টারনেট ব্যাংকিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক জানায়, আজ রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং নির্বাচন দিবস ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবার মাধ্যমে একজন গ্রাহক প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ বার, যার মোট পরিমাণ হবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

এছাড়া এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য সেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে। এ জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং সেবার ক্ষেত্রেও আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিতে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...

আইন ও করপোরেট বিশ্লেষণে এআই-এর অগ্রগতি

মাত্র এক মাস আগেও ধারণা করা হচ্ছিল—আইনজীবীদের পেশা এখনই...

“হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল”—আজমেরী হক বাঁধন

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতায় ‘মাস্টার’ সিনেমা...

বিলাসবহুল ল্যাম্বারগিনি পথচারীদের ওপর তুলে দিল, ‘মাতাল’ অবস্থায় চালানোর অভিযোগ কানপুরে

উত্তর প্রদেশের কানপুরে দ্রুতগতিতে ছুটে আসা একটি ল্যাম্বারগিনি রেভুয়েল্টো...

মধ্যপন্থী উম্মতের গুরুত্ব ও দৃষ্টান্ত

আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো নবী মুহাম্মদ (সা.) ও...

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও বাংলাদেশ আন্তর্জাতিক...

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে...

পাউরুটি দিয়ে দ্রুত ডেজার্ট তৈরির টিপস

অনেক সময় বাইরে থেকে রসমালাই আনা সম্ভব হয় না,...
spot_img

আরও পড়ুন

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারতফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত। প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি টাকার সম্ভাব্য এই চুক্তি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলাম-এর সমর্থনে নির্বাচনী মিছিল ও...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২ সাল থেকে ম্যানচেস্টার সিটির হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তবে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে দিনব্যাপী আর্ট ফেয়ার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্প প্রদর্শনীর মহোৎসব। উত্তরা সেক্টর-৭–এর ওয়েসিস ইংলিশ স্কুল প্রাঙ্গণে...
spot_img