Monday, February 9, 2026
18 C
Dhaka

ধানের শীষ জয়ী হলে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ গড়া হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনীতির মাঠ এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নির্বাচনী হাওয়া বইছে জোরেশোরে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলার সদর আলগী বাজার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করেন, তবে এই জনপদে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, বিগত দিনে এই এলাকার মানুষ নানা বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু ধানের শীষ নির্বাচিত হলে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হবে।

হাইমচরের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “হাইমচরের মাটি ও মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের নাড়ির সম্পর্ক। আমরা নির্বাচিত হলে এখানকার চিকিৎসা সেবার মানোন্নয়ন, জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সকল মৌলিক চাহিদা পূরণে আমরা বদ্ধপরিকর।” বিশেষ করে নদী ভাঙন কবলিত এই অঞ্চলের মানুষের সুরক্ষায় বিশেষ প্রকল্প গ্রহণের আশ্বাসও দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই নির্বাচনে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বাংলার এই মসনদে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জয়যুক্ত করুন এবং তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন।” তার এই আহ্বানে উপস্থিত জনতা হাত তুলে এবং মুহুর্মুহু করতালির মাধ্যমে সমর্থন জানান।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সুদক্ষ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা নেতা মুফতি মাওলানা শিরাজুল ইসলাম।জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন।চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী ও মোস্তফা বন্দুকসী। ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

রোববার দুপুর থেকেই হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে মিছিলের স্রোত আলগী বাজার অভিমুখে আসতে শুরু করে। স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি নিয়ে সমাবেশে যোগ দেন। তিল ধারণের জায়গা ছিল না দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন এবং সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ স্থানীয় সকল স্তরের নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে নিরলস কাজ করেন।

বক্তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করার শপথ গ্রহণ করেন। সন্ধ্যার দিকে এক উৎসবমুখর পরিবেশে জনসভার সমাপ্তি

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

অন্তরের মোহর প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি

ধর্মীয় বিশ্লেষণে কোরআনের সুরা বাকারার ৬ ও ৭ নম্বর...

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টাকে ৪ ব্যবসায়ী সংগঠনের খোলা চিঠি

চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থা নিরসনে ও রোববার (৮ ফেব্রুয়ারি)...

বিয়ের সূত্রে নাগরিকত্বের সুযোগ

বিশ্বায়নের যুগে অনেকেই নিজ দেশের পাশাপাশি অন্য দেশের...

পোস্টাল ব্যালটে ভোটে বিদেশি আগ্রহ

রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস...

পাত্রের পানিতে অজুর বিধান

অনেকে প্রশ্ন করেন, বালতি বা পাত্রের পানিতে হাত ডুবিয়ে...

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন...

অনশন ভাঙাতে ডাবের পানির ভূমিকা

আমরণ অনশন একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে...

এমভিএনও সেবায় নতুন অধ্যায়

বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমভিএনওর মাধ্যমে...

নির্বাচনী নিরাপত্তায় দক্ষিণাঞ্চলে বিজিবির ব্যাপক তৎপরতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা,...

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এলো ৭৯ কোটি ডলার রেমিট্যান্স

বৈদেশিক মজুরি পাঠানো প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই...

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা...
spot_img

আরও পড়ুন

অন্তরের মোহর প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি

ধর্মীয় বিশ্লেষণে কোরআনের সুরা বাকারার ৬ ও ৭ নম্বর আয়াতের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। আয়াতগুলোতে বলা হয়েছে, যারা বারবার সত্য প্রত্যাখ্যান করে, আল্লাহ তাদের...

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টাকে ৪ ব্যবসায়ী সংগঠনের খোলা চিঠি

চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থা নিরসনে ও রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ চেয়ে খোলা...

বিয়ের সূত্রে নাগরিকত্বের সুযোগ

বিশ্বায়নের যুগে অনেকেই নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব পেতে আগ্রহী হচ্ছেন। পড়াশোনা, কর্মসংস্থান কিংবা ব্যক্তিগত সম্পর্কের সূত্রে গড়ে ওঠা বৈবাহিক সম্পর্ক অনেক...

পোস্টাল ব্যালটে ভোটে বিদেশি আগ্রহ

রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ...
spot_img