Sunday, February 8, 2026
18.1 C
Dhaka

বিরামপুরে ধানের শীষের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নানির বাড়ির এলাকা হিসেবে পরিচিত এই স্থানটি তারেক রহমানের কাছে বিশেষ, মঞ্চে উঠে তিনি বলেন, ‘কেমন আছেন আপনারা। আমি কিন্তু খুব ভালো আছি, বহু বছর পর নানির বাড়ি আসছি। এখন নাতি এল, কিছু খাওয়ালেন না, এটা কি ভালো কথা হলো। নাতি যে আসছে, তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে। কী দেবেন নানি বাড়ির লোক। ভোট দেবেন। কিসে ভোট দেবেন, ধানের শীষে।’

তার বক্তব্যে জনসভায় উপস্থিত জনতা হাত নেড়ে সম্মতি জানান। তিনি তার বক্তৃতায় আগামীর বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমান উল্লেখ করেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ বহু বছর পর তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমাদের বহু রাজনৈতিক নেতা-কর্মী রাজনৈতিক অধিকার আদায়ের জন্য অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিল। আজকে আল্লাহর রহমতে আমাদের মাঝে এই সুযোগ এসেছে। এই এলাকার যত মানুষ আছে মুসলমান, হিন্দু, আদিবাসী, খ্রিষ্টান, বৌদ্ধ—সবাই মিলে আমরা ১২ তারিখে আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব।’

তারেক রহমান নির্বাচনের গুরুত্বকে দেশ পুনর্গঠনের সঙ্গে তুলনা করে বলেন, ‘১৬ বছর ধরে সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ-যুব সমাজের ঠিকমতো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এলাকার উন্নয়ন করা হয়নি। মিল-ফ্যাক্টরি স্থাপন করা হয়নি। শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি। রাস্তা ও হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুবিধা নেই। স্কুল-কলেজগুলোতে শিক্ষকের ব্যবস্থা ঠিকমতো করা হয়নি। এই অবস্থার পরিবর্তন করতে হবে।’

বক্তব্যে তিনি দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বলেন, ‘এ এলাকার লিচু বিখ্যাত। কিন্তু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারা যায়নি। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে লিচু সঠিকভাবে হিমাগারে রাখা ও বিদেশে পাঠানো সম্ভব হবে। এ এলাকার কাটারিভোগ চালকে আমরা বিশ্বের আনাচকানাচে রপ্তানি করতে চাই।’

তারেক রহমান জানান, নির্বাচনে জয়ী হলে যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আছে, তা সুদসহ মওকুফ করা হবে। তিনি আরও বলেন, ‘মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে, যার মাধ্যমে ঋণ সহজে পাওয়া সম্ভব হবে।’

তিনি প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, ‘খালেদা জিয়া দেশের মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার ব্যবস্থা ফ্রি করেছিলেন। আমরা চাই মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিই, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।’

বিএনপি জিতলে নিরাপদ ও মেধাভিত্তিক দেশ গঠন করার লক্ষ্য উল্লেখ করে বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মা-বোনেরা সন্ধ্যার পরও নিরাপদে রাস্তায় চলাফেরা করবে, যেখানে ভাইেরা নিশ্চিন্তে জীবনযাপন ও চাকরি করতে পারবে। আমাদের পরিচয় হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়।’

তারেক রহমান জানান, সরকার গঠিত হলে মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানি দেওয়া হবে। নারী ও শিশুদের জন্য এক লাখ হেলথকেয়ারার নিয়োগ, শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ, ছেলে-মেয়েদের বিদেশি ভাষা শিক্ষা ও তিস্তা ব্যারেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

জনসভায় তারেক রহমান দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য আবু জাফর মো. জাহিদ হোসেনসহ চারটি আসনের বিএনপি প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিতদের ধানের শীষে ভোট দিতে ও প্রার্থীদের জন্য দোয়া করতে বলেন। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন (দুলাল)।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে মিষ্টির বিকল্প

বাঙালির খাদ্যাভ্যাসে মিষ্টির প্রতি আকর্ষণ চিরাচরিত। তবে ওজন বৃদ্ধি...

ইউটিউবে নতুন নিয়ম

মোবাইল ব্রাউজারে ইউটিউব ব্যবহারে বড় পরিবর্তন এনেছে গুগল। এখন...

বিটকয়েনের দামে মহাধস, বাজারে উধাও ২ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে ভয়াবহ ধস নেমেছে।...

হযরত হাজেরা আ.-এর ত্যাগের শিক্ষা

ঈমান ও তাওয়াক্কুল পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আল্লাহর ওপর...

ঘুম থেকে উঠে যা করা জরুরি

সুস্থ ও সক্রিয় জীবনযাপনের জন্য সকালের সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ...

অনলাইন নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।...

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী...

ইসলামে অহংকারের পরিণতি

ইসলামের দৃষ্টিতে অহংকার একটি মারাত্মক আত্মিক ব্যাধি, যা মানুষের...

ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের

ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বেলা সাড়ে...

তরুণ ভোটাররা উৎসাহিত, শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশী

গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসের কড়ইতলায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের আড্ডা...

স্থানীয় নেতাদের রাজনৈতিক কৌশল: ভয় না টিকে থাকার প্রভাব

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাফিজ...

ইনকিলাব মঞ্চে পুলিশের সহিংসতার ঘটনায় মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের...

আলসেমি কাটাতে দৈনন্দিন অভ্যাস

অলসতা মানুষের কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে ধীরে ধীরে ক্ষয়...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে মিষ্টির বিকল্প

বাঙালির খাদ্যাভ্যাসে মিষ্টির প্রতি আকর্ষণ চিরাচরিত। তবে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকির কারণে অনেকেই এখন মিষ্টি এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর খাবার মিষ্টির...

ইউটিউবে নতুন নিয়ম

মোবাইল ব্রাউজারে ইউটিউব ব্যবহারে বড় পরিবর্তন এনেছে গুগল। এখন থেকে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া মোবাইল ওয়েব ব্রাউজারে ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানোর সুযোগ আর থাকছে না।...

বিটকয়েনের দামে মহাধস, বাজারে উধাও ২ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে ভয়াবহ ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৯৫ ডলারে, যা ২০২৪ সালের...

হযরত হাজেরা আ.-এর ত্যাগের শিক্ষা

ঈমান ও তাওয়াক্কুল পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরশীলতাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বলে ইসলামি চিন্তাবিদরা মনে করেন। কোরআনে বলা...
spot_img