Saturday, February 7, 2026
18.1 C
Dhaka

নির্বাচন-ঈদের ছুটি: রফতানি খাতের শিল্প মালিকদের শঙ্কা, বেতন-বোনাসের চাপ বাড়ছে

টানা নেতিবাচক রফতানি ও আসন্ন ছুটির কারণে তৈরি পোশাক শিল্প মালিকরা উৎপাদন ও অর্থপ্রদানের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

৬০ দিনের মধ্যে নির্বাচনের ছুটি, রোজা ও ঈদ মিলিয়ে মোট ২৫ দিন কারখানা বন্ধ থাকবে। এই অবস্থায় শ্রমিকদের বেতন, বোনাস ও অগ্রিম পরিশোধে স্বল্প সুদে ঋণ ও বকেয়া প্রণোদনা দ্রুত ছাড়ার দাবি উঠেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, স্বল্পমেয়াদি অর্থসহায়তা সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি নীতিসহায়তার বিকল্প নেই।

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ট্রাম্পের শুল্কনীতি এবং দেশীয় রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক রফতানি ২.৪৩ শতাংশ কমেছে। টানা ছয় মাসের মন্দা ও আসন্ন ছুটি মিলিয়ে রফতানি খাতের জন্য আগামী দুই মাস কঠিন হয়ে উঠেছে।

বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, বাৎসরিক ছুটির তালিকায় নির্বাচনের ছুটি নেই। এবার নির্বাচনের কারণে গার্মেন্টস বন্ধ রাখতে হচ্ছে। সঙ্গে রোজা ও ঈদের ছুটিও রয়েছে, যা পেমেন্ট ও অর্ডার শিপিংয়ে প্রভাব ফেলবে।

শিল্প মালিকদের মতে, ৬০ দিনের মধ্যে কারখানা মাত্র ৩৫ দিন খোলা থাকবে, তবে মার্চে নিয়মিত বেতন পরিশোধ করতে হবে। বোনাস ও অগ্রিম মিলিয়ে মজুরি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। রফতানি মন্দার সময়ে অর্থসহায়তা ছাড়া মজুরি পরিশোধ ও উৎপাদন সচল রাখা কঠিন।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ফেব্রুয়ারি-নির্বাচন, মার্চ-রোজার ঈদ, মে-মহান কোরবানির ঈদ—এই ছুটির ধারা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার যদি এই সময়ে সহায়তা দিত, কিছুটা স্বস্তি পাওয়া যেত।

অর্থনীতিবিদদের মতে, রফতানি আয়ের ক্ষতি বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকি বাড়াবে। র‌্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প চাপের মধ্যে রয়েছে। স্বল্পমেয়াদি ভর্তুকি দিতে পারে সরকার, কিন্তু দীর্ঘমেয়াদে খাতের সক্ষমতা বাড়াতে ব্যবসায়িক বান্ধব নীতিসহায়তা জরুরি।

এই পরিস্থিতিতে বিজিএমইএ ইতিমধ্যেই অর্থমন্ত্রণালয়ে জরুরি বৈঠক করে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনার বকেয়া দ্রুত ছাড় চেয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিটকয়েনের দামে মহাধস, বাজারে উধাও ২ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে ভয়াবহ ধস নেমেছে।...

হযরত হাজেরা আ.-এর ত্যাগের শিক্ষা

ঈমান ও তাওয়াক্কুল পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আল্লাহর ওপর...

ঘুম থেকে উঠে যা করা জরুরি

সুস্থ ও সক্রিয় জীবনযাপনের জন্য সকালের সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ...

অনলাইন নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।...

মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী...

ইসলামে অহংকারের পরিণতি

ইসলামের দৃষ্টিতে অহংকার একটি মারাত্মক আত্মিক ব্যাধি, যা মানুষের...

বিরামপুরে ধানের শীষের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে ধানের শীষ...

ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের

ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বেলা সাড়ে...

তরুণ ভোটাররা উৎসাহিত, শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশী

গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসের কড়ইতলায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের আড্ডা...

স্থানীয় নেতাদের রাজনৈতিক কৌশল: ভয় না টিকে থাকার প্রভাব

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাফিজ...

ইনকিলাব মঞ্চে পুলিশের সহিংসতার ঘটনায় মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের...

আলসেমি কাটাতে দৈনন্দিন অভ্যাস

অলসতা মানুষের কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে ধীরে ধীরে ক্ষয়...

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে...
spot_img

আরও পড়ুন

বিটকয়েনের দামে মহাধস, বাজারে উধাও ২ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে ভয়াবহ ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৯৫ ডলারে, যা ২০২৪ সালের...

হযরত হাজেরা আ.-এর ত্যাগের শিক্ষা

ঈমান ও তাওয়াক্কুল পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরশীলতাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বলে ইসলামি চিন্তাবিদরা মনে করেন। কোরআনে বলা...

ঘুম থেকে উঠে যা করা জরুরি

সুস্থ ও সক্রিয় জীবনযাপনের জন্য সকালের সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আধুনিক সেডেন্টারি জীবনধারার কারণে কম বয়সেও ডায়াবেটিস, কোলেস্টেরল, জয়েন্টের ব্যথা...

অনলাইন নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ

বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ১৪৯ মিলিয়নের বেশি ব্যবহারকারীর লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছে...
spot_img