Wednesday, April 1, 2026
25 C
Dhaka

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে এবার সত্যিই সামনে চলে এসেছে। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও দুজনই ব্যক্তিগত বিষয় নিয়ে ছিলেন নীরব। তবে মিডিয়ায় ওপেন সিক্রেট হিসেবে থাকা এই সম্পর্কের পরবর্তী ধাপ—বিয়ে—ফাঁস করেছে ফিল্মফেয়ার।

রাশমিকা ব্যক্তিজীবন বিষয়ে সবসময়ই সতর্ক। কাজের ক্ষেত্রে যতটা খোলামেলা, ব্যক্তিগত বিষয়ে ততটাই সংযত থাকেন তিনি। বিজয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমে থাকলেও কখনো প্রকাশ্যে স্বীকার করেননি কেউই। গত অক্টোবরে গোপনে বাগদান সম্পন্ন হয় বলে খবর ছড়ালেও সে বিষয়েও মুখ খোলেননি তাঁরা। বিজয়ের হায়দরাবাদের বাসায় পারিবারিক আয়োজনে বাগদান হয়েছিল বলে জানা যায়। পরে দুজনকে একসঙ্গে দেখা গেলে তাঁদের হাতে বিশেষ রিং নজর কাড়লেও রাশমিকা পাপারাজ্জিদের প্রশ্ন হাসিমুখেই এড়িয়ে গেছেন।

বিয়ের বিষয়েও একই নীরবতা বজায় রেখেছিলেন এই দুই তারকা। তবে ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সম্পন্ন হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বর্তমানে তাঁরা ‘রানাবালি’ নামের তেলুগু সিনেমার শুটিংয়ে ব্যস্ত। বিয়ের জন্য এ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েক দিনের বিরতি নেবেন দুজনেই।

সিনেমার শুটিং ও বিয়ের প্রস্তুতি—দুটি কাজই চলছে পাশাপাশি। উদয়পুরের যে প্রাসাদে বিয়ের আয়োজন হবে, সেখানে ইতোমধ্যে সাজসজ্জার কাজ শুরু হয়ে গেছে। বিজয় ও রাশমিকা দুবার জায়গাটি পরিদর্শনও করেছেন। জানা গেছে, বাগদানের মতো বিয়েও হবে কঠোর গোপনীয়তার মধ্যে। অতিথির তালিকায় থাকবেন কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। উদয়পুরের অনুষ্ঠানের পর হায়দরাবাদে চলচ্চিত্রজগতের সহকর্মীদের জন্য আলাদা একটি সংবর্ধনার আয়োজন করা হবে।

বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে তাঁদের ‘গীতা গোবিন্দম’ সিনেমার পর। পরে ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ তাঁদের জুটিকে আরও জনপ্রিয় করে তোলে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে তাঁদের তৃতীয় সিনেমা ‘রানাবালি’।

সূত্র: ফিল্মফেয়ার

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...
spot_img

আরও পড়ুন

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা হয়। এতে আদৌ কোনো ভুল হয় কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই কৌতূহলের বিষয়। অসীম দশমিক...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...
spot_img