Saturday, February 7, 2026
26.9 C
Dhaka

ইরাকে মালিকিকে প্রধানমন্ত্রী করতে ট্রাম্পের আপত্তি, শিয়া জোটে তীব্র বিভাজন

ইরাকের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল-মালিকির নাম প্রস্তাব করতেই দেশটির রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। শিয়া রাজনৈতিক জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক (সিএফ) মালিকিকে মনোনীত করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর সতর্কবার্তা— যদি মালিকি ক্ষমতায় ফেরেন, তবে ওয়াশিংটন ইরাকের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে। এর পরপরই সিএফ জোটের ভেতরে কৌশলগত মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শিয়া জোট সিএফ সর্বোচ্চ আসন পায়। এরপর জানুয়ারির শেষ দিকে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেন, আল-মালিকি ক্ষমতায় ফিরলে ইরাকের সফলতা, সমৃদ্ধি বা স্বাধীনতার কোনো সুযোগই থাকবে না। মার্কিন প্রশাসন বহুদিন ধরেই মালিকিকে ইরাকের ওপর ইরানের প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম হিসেবে দেখে। তাদের মতে, তাঁর প্রত্যাবর্তন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব আরও বাড়িয়ে দেবে এবং যুক্তরাষ্ট্রের যেসব উদ্যোগ ইরাকে ইরানের প্রভাব কমাতে চালানো হয়েছে, তা ব্যাহত হবে।

তবে এসব চাপ সত্ত্বেও সিএফ-এর বড় অংশ মালিকির প্রার্থিতা এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা মনে করে, প্রধানমন্ত্রী নির্বাচন ইরাকের সাংবিধানিক বিষয় এবং কোনো বিদেশি পক্ষ এতে হস্তক্ষেপ করতে পারে না। সাবেক উপ-সংসদ স্পিকার মোহসেন আল-ম্যান্ডালাওয়ি, বদর সংগঠনের নেতা হাদি আল-আমিরি এবং ইসলামিক সুপ্রিম কাউন্সিলের হুমাম হামুদি মালিকির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিও আনুষ্ঠানিকভাবে মালিকিকে সমর্থন দিয়েছেন, যদিও তিনি নিজেও দ্বিতীয় মেয়াদের সম্ভাবনা পুরোপুরি ছাড়েননি।

অন্যদিকে সিএফ-এর মধ্যেই মালিকির বিরোধিতা ক্রমশ জোরালো হচ্ছে। আসায়িব আহল আল-হাক-এর নেতা কায়েস আল-খাজালি, ন্যাশনাল স্টেট ফোর্সেস অ্যালায়েন্সের আম্মার আল-হাকিম এবং সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি প্রকাশ্যে মালিকির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, তাঁর নির্বাচনে ইরাক ভয়াবহ অর্থনৈতিক পরিণামের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য যুক্তরাষ্ট্রের চাপে সিএফ-এর অভ্যন্তরীণ দুর্বলতারই ইঙ্গিত দেয়।

মালিকির সামনে চ্যালেঞ্জ কেবল শিয়া রাজনীতিতে সীমাবদ্ধ নয়। ইরাকের সুন্নি রাজনৈতিক শক্তির বড় অংশ তাঁর বিরুদ্ধে, পাশাপাশি কুর্দি রাজনীতিতেও অচলাবস্থা চলছে। প্রেসিডেন্ট নির্বাচনে কেডিপি ও পিইউকে এখনো কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারায় সরকার গঠন প্রক্রিয়া আটকে আছে। ইরাকি সংবিধান অনুযায়ী প্রথমে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে, তারপর তিনি সংসদের বৃহত্তম জোটের প্রার্থীকেই প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবেন।

কুর্দি সংকট সমাধানে সিএফ-এর পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আল-সুদানি এবং আল-মালিকি দুই দলকেই আলোচনায় বসাতে চেষ্টা করেছেন, কিন্তু কোনো পক্ষই সমঝোতায় আসেনি। প্রেসিডেন্ট নির্বাচন আটকে থাকায় প্রধানমন্ত্রী মনোনয়নও ঝুলে আছে।

এর পাশাপাশি তাকাদুম পার্টির নেতা মোহাম্মদ আল-হালবৌসিও মালিকির বিরোধিতায় সোচ্চার। প্রয়োজনে মালিকিবিরোধী গোষ্ঠীগুলো সংসদে এক-তৃতীয়াংশ আসন ধরে রেখে প্রেসিডেন্ট নির্বাচনের কোরাম নস্যাৎ করতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরাকে সরকার গঠন দীর্ঘমেয়াদি অচলাবস্থার মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, সিএফ যদি বিকল্প প্রার্থী বেছে নিতে না পারে, তাহলে শেষ পর্যন্ত আল-সুদানি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে নিজের দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করার চেষ্টা করতে পারেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

দিনাজপুরে গণিত উৎসবে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

শীতের সকালের ঝলমলে রোদে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে জমে...

পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ভবন ভাড়া...

বেগমগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন, দুর্ঘটনা না নাশকতা—তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন...

পাকিস্তানকে বড় বিপদ থেকে বাঁচালেন ফাহিম আশরাফ

পাকিস্তানের রাজনীতিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংকট থেকে দেশকে বড় বিপদ...

‘জনগণের শক্তিতেই বাংলাদেশ পুনর্গঠন’—তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের...

‘অতিমানবীয়’ সাহসে সমুদ্রে মা ও ভাই–বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ১৩ বছরের এক কিশোরের অসাধারণ সাহসিকতা...

ভোট ও শরীয়তের দৃষ্টিভঙ্গি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন,...

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা...

হৃদ্‌যন্ত্রের যত্নে পাঁচ উপকারী খাবার

খাদ্যাভ্যাসের ওপর হৃদ্‌যন্ত্রের সুস্থতা অনেকাংশে নির্ভর করে। ক্ষতিকর খাবার...

পাকিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তর্লাই এলাকায় জুমার নামাজের সময় একটি...

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারড্যামে অনুষ্ঠিত ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে পুরস্কার...

উমরা সেবায় কঠোর হলো সৌদি আরব

হজ ও উমরা সেবায় মান বজায় রাখতে কঠোর অবস্থানে...

সকালের নাশতায় ডিম কেন জরুরি

সুস্থ জীবনযাপনের জন্য সকালের নাশতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে,...

অস্ট্রেলিয়ায় কিশোরদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

সোমবার প্রকাশিত এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট জানিয়েছে, জানুয়ারির শেষ...
spot_img

আরও পড়ুন

দিনাজপুরে গণিত উৎসবে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

শীতের সকালের ঝলমলে রোদে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে জমে ওঠে খুদে শিক্ষার্থীদের মিলনমেলা। গণিত শেখার আনন্দ আর স্বপ্ন জয়ের প্রত্যাশা নিয়ে সকাল থেকেই সেখানে...

পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ মুন্সিগঞ্জে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ভবন ভাড়া দেওয়ায় মালিককে গুলি করার ঘটনার পর অভিযুক্ত তালিকাভুক্ত নৌ ডাকাত নয়নের ছেলের বাড়িতে অভিযান চালিয়েছে...

বেগমগঞ্জে নির্বাচনী কার্যালয়ে আগুন, দুর্ঘটনা না নাশকতা—তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। দলটির পক্ষ থেকে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করা হলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে...

পাকিস্তানকে বড় বিপদ থেকে বাঁচালেন ফাহিম আশরাফ

পাকিস্তানের রাজনীতিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংকট থেকে দেশকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন দেশটির অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষক ফাহিম আশরাফ। বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক জটিল...
spot_img