Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

কলমের ইতিকথা

দৈনন্দিন জীবনে এখন আবশ্যিক বিষয়ের একটি হলো কলম। সময়ের স্রোতে অন্যান্য জিনিসের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়েছে কলমও। দিনে দিনে সবার হাতে ট্যাবলেট-স্মার্টফোন আসলেও ফুরোয়নি কলমের চাহিদা। কলমের প্রাচীন থেকে আধুনিক হবার গল্প নেট ঘেটে শোনাচ্ছেন মো: মুরাদ হোসেন

আমাদের দৈনন্দিন জীবনে একটি প্রয়োজনীয় বস্তু কলম।কলম ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না।এ কলম আবিষ্কারের রয়েছে দীর্ঘ ইতিহাস। আজ জানাবো কলম আবিষ্কারের ইতিহাস

প্রাচীন কলমের আবিষ্কার
আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে মিশরীয়রা প্রথম কলমের ব্যাবহার শুরু করেন তৎকালীন সময় কোন কাগজ ছিলনা। তারা লিখত গাছের পাতা শিকারকৃত পশুর চামড়া ও গাছের বাকলের উপর। কলম গুলো ছিল বাঁশের কঞ্চি; নলখাগড়া অথবা খন্ড ফাঁপা। এসব খন্ড কলমের মতো চিকন করে তা কালির মধ্যে চুবিয়ে তা দিয়ে লিখা হতো। কালি ছিল গাছের কষ অন্যান্য প্রাকৃতিক উপাদান। কখনো আবার মানুষ প্রাণীর রক্ত কেও ব্যবহার করতো কালি হিসেবে। এরপর কিছুদিন মানুষ পাখির পালক কে কলম হিসেবে ব্যবহার শুরু করে।
চার হাজার বছর আগে গ্রীকরা লেখার জন্য হাতীর দাঁতকে ব্যবহার করতো কলম হিসেবে; যার নাম ছিল ‘স্টাইলস’।

কুইল কলম
রাজহাঁসের পালক দিয়ে তৈরি করা কলমকে কুইল বলে। ৭০০ খ্রীস্টাব্দে ব্যবহৃত হতো পাখির পালক। বসন্তের সময় মানুষ পাখির ডানার থেকে কিছু পালক তুলে রাখতো এ উদ্দেশ্যে। নিখুঁত ছবি আঁকার জন্য এর সঙ্গে ব্যবহৃত হতো কাকের পালক।পরে যোগ হয় পেঁচা ঈগল; রাজপাখি; টুরকি ইত্যাদি পাখির পালক। মধ্যযুগে পার্চমেন্ট বা চামড়ার কাগজের উপর কুইল দিয়া লেখা হতো। সমাজের অভিজাত লোকেরা শৌখিনতার প্রতীক হিসেবে ব্যবহার করতো কুইল বা পালকের কলম।

কালির কলম
পূর্ব এশিয়ার লিপিবিদরা এ ধরনের কলম ব্যবহার করতেন। কলমের মূল দেহটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি করা হতো। এ ছাড়া কখনো কখনো লাল চন্দন গাছ; কাঁচ হাতির দাঁত; সোনা; রূপা ইত্যাদি ব্যবহার করা হতো কলমের শীর্ষ অংশটি বিভিন্ন প্রাণীর পাখা ও লোম দিয়ে তৈরি করা হতো। এক সময় চীন ও জাপানের লোকেরা সদ্য জন্ম নেওয়া শিশুর চুল দিয়ে এ কলম তৈরি করতেন যা সারাজীবন স্মৃতি হিসেবে রাখা হতো ।

নিব কলম

কাঠের হাতলের সাথে একটি ধাতব নিব লাগিয়ে এ কলম তৈরি করা হতো। এ কলমে কালি জমা রাখার জন্য কালিদানি ছিলনা এবং লেখার সময় বারবার এটিকে কালির মধ্যে চুবিয়ে নিতে হতো। ঝর্ণাকলমের তুলনায় এ কলমের সুবিধা হলো- এ কলমে ঘন কালি ব্যবহার করা যায় যা ঝর্ণা কলমে জমে গিয়ে লিখার সময় সমস্যা দেখা দিতো অথবা মরিচা ধরে যেত। বর্তমানে নিব কলম ক্যালিগ্রাফি; অলংকরণ এবং কমিকস আঁকার জন্য ব্যবহার করা হয়।

আধুনিক কলম

আধুনিক কালের প্রথম কলম তৈরি হয় ইংল্যান্ডে ১৭৮০ সালের দিকে। এরপর,১৮৮৪ সালে ওয়াটারম্যানভ তৈরি করেন ফাউন্টেন কলম। যার নিব তৈরি করতে ব্যবহার করা হয় ১৪ ক্যারেটের সোনা আর ডগা তৈরিতে লাগত ইরিডিয়াম । এরপর ইংল্যান্ড ছাড়া অন্যান্য দেশও ফাউন্টেন কলম তৈরি করা শুরু করে। আর বিংশ শতাব্দীতে তৈরি করা হয় বল পয়েন্ট পেন বা বলপেন। প্রথম আধুনিক বলপেন তৈরি করা হয় ১৯৮৮ সালের ৩০ অক্টোবর।। জন লাউড নামের এক হাঙ্গেরিয়ান প্রথম কলম আবিষ্কার ও কলম ব্যবহার করেন। তবে এ কলম তৈরি করতে তিনি তার ভাইয়ের ও সাহায্য নিয়েছেন যিনি ছিলেন একজন রসায়নবিদ।

 

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img