Tuesday, March 31, 2026
26 C
Dhaka

রাজবাড়ীতে পদ্মায় নিখোঁজ যুবকের সন্ধান মিলছে না, অভিযান শেষ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক রেজাউল শিকদারের সন্ধান দুই দিনেও পাওয়া যায়নি। ডুবুরি দল দুই দিনের চেষ্টা শেষে বুধবার সন্ধ্যায় অভিযান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে।

ঘটনা ঘটে গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে, যখন রো রো (বড়) ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ফেরিতে যানবাহন লোডের জন্য অপেক্ষমাণ জুয়াড়ি চক্রের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তি চলছিল। একপর্যায়ে রেজাউল শিকদার ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে লাফ দেন। তবে তাঁর পরিবার দাবি করেছেন, প্রতিপক্ষের লোকজন তাঁকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দিয়েছে।

নিখোঁজ রেজাউল শিকদার (৩৫) গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। তাঁর বড় ভাই হারুন শিকদার জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে জুয়াড়ি চক্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাত রয়েছে। এ নিয়ে মামলা হয়েছে এবং কয়েকজন জেলও খেটেছেন। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ডুবুরি দলের প্রধান, মানিকগঞ্জের আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নাল আবেদীন বলেন, নিখোঁজের সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোনো হদিস না পাওয়ায় বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় সদস্যের ডুবুরি দল পুনরায় অভিযান চালায়। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।

ফেরিঘাট এলাকার প্রত্যক্ষদর্শী রিয়াজুল শেখ বলেন, ফেরিতে জুয়া খেলার টাকা নিয়ে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে রেজাউল শিকদার নদীতে লাফ দেন। সঙ্গে সঙ্গে টাকা হারানো যাত্রীও নদীতে লাফ দেন, কিন্তু তাঁকে ঘাটে উপস্থিত লোকজন টেনে তুলতে সক্ষম হন, রেজাউল পদ্মায় তলিয়ে যান।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ত্রিনাথ সাহা জানিয়েছেন, নিখোঁজ রেজাউলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চারটি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দে দুটি ছিনতাই মামলা এবং গোয়ালন্দে একটি জুয়া আইনের মামলা রয়েছে। ডুবুরি দল বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েছে, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি এবং পরে তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...
spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...
spot_img