Monday, February 2, 2026
26 C
Dhaka

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রভাতী স্কুল মাঠে পৌঁছান। মঞ্চে উঠলে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। প্রায় ২৭ মিনিটের বক্তব্যে তিনি সমসাময়িক রাজনীতি, নির্বাচন ও নারীর অধিকার নিয়ে বক্তব্য দেন।

কারও নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যেসব নারী, যেসব মা–বোন কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।’ তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অবমাননা করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের লাখ লাখ নারী পোশাকশিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছেন। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ এই কর্মজীবী নারীরাই আজ অবমাননার শিকার হচ্ছেন। হজরত বিবি খাদিজা (রা.)–এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে, নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারও নেই।’

তারেক রহমান আরও বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল আইডি হ্যাকড হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাকড হওয়ার কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, ‘নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে। যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।’

জনসভায় দেশের প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণাও দেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি, যার মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই বিশাল নারীসমাজকে পেছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না। বিএনপি সরকার গঠন করলে এই কার্ডের মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তাঁরা কারও মুখাপেক্ষী হয়ে না থাকেন।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময়ের শিল্পনগরী খুলনা আজ মৃতপ্রায়। বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলকে আবার জীবন্ত শিল্পনগরীতে রূপান্তর করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তাঁর মতে, দেশের নারীসমাজকে স্বাবলম্বী করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সঠিক পরিবেশ ও উন্নত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে পারলেই জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচন উপলক্ষে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ থেকে ১৬ বছরে বিএনপি বহু আন্দোলন ও সংগ্রাম করেছে। এই সময়ে দলের বহু নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতা-কর্মী গায়েবি মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। এরপরও ২০২৪ সালের জুলাই মাসে দলমত–নির্বিশেষে জনগণ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিদায় করেছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষায়, ‘আজ সময় এসেছে অধিকার আদায়ের। ১২ তারিখে ইনশা আল্লাহ বাংলাদেশের মানুষ সেই অধিকার প্রয়োগ করবেন, যা থেকে এক যুগের বেশি সময় ধরে তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছিল।’

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দল-মত ও শ্রেণি-পেশানির্বিশেষে সবাইকে নিয়েই দেশ গড়তে হবে। শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয়। গত ১৬ বছর ধরে মানুষ জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও তিনি অভিযোগ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

বাংলাদেশের উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, ফেসবুকে সতর্কতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির...

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পক্ষপাতিত্ব করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ...

ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট, ১৫ ফেব্রুয়ারি ভারতের পরিকল্পনা

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির এক বছর পর আবার মুখোমুখি...

রোনালদো কি সত্যিই আল নাসরের ম্যাচ বয়কট করবেন

সৌদি প্রো লিগে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫...

জেলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (নেত্রকোনা-বারহাট্টা) আসনে বাংলাদেশ...

প্রেমের গুঞ্জনের মধ্যে আরশের জন্মদিনে যা লিখলেন সুনেরাহ

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ কমানো এবং জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে মোট ৬৬৩টি মামলা হয়েছে, যার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ নিয়মিতভাবে অপতথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, ‘ভারতের অনেক পত্রিকা রয়েছে, যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে উত্তরা পশ্চিম থানার পুলিশ...
spot_img