Monday, February 2, 2026
18 C
Dhaka

নেত্রকোনায় উলামা মাশায়েখ সম্মেলনে বিএনপি প্রার্থীর বক্তব্য

ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে পুঁজি করে একটি মহল প্রলোভন ও প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত। যাদের অতীতে এই আমানতের খেয়ানত করার ইতিহাস রয়েছে, তাদের হাতে আবার সেই আমানত তুলে দেওয়া ঠিক নয়। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক ও ব্যক্তিগত ইতিহাস জানা জরুরি।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী।

তিনি বলেন, নির্বাচনে পাস ও ফেল রয়েছে। মহান রাব্বুল আলামিনই এই দুই জাহানের মালিক এবং তিনিই ঠিক করে রেখেছেন কাকে কবুল করবেন। কে কাকে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেভাবে ধর্মকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে আলেম-ওলামাদের সোচ্চার হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, ভোট পাঁচ বছরের জন্য একজন প্রতিনিধির হাতে অর্পণ করা একটি আমানত। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তাদের উচিত এই আমানত সঠিক জায়গায় দেওয়া। যাদের বিরুদ্ধে অসততা, ঘুষ ও দুর্নীতির অভিযোগ ও ইতিহাস রয়েছে, তাদের হাতে এই আমানত দেওয়া উচিত কিনা, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি স্লোগান তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করেছিল। সেই বক্তব্যের ধারাবাহিকতায় তিনি বলেন, একদিকে রয়েছে অসততা ও দুর্নীতির প্রতীক, আর অন্যদিকে শতভাগ সততার প্রতীক, ইনশাআল্লাহ।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ তাহের কাসেমীসহ স্থানীয় আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ,...

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন,...

দলের অভ্যন্তরীণ ঘাটতির কারণে পদত্যাগের সিদ্ধান্ত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী...
spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিছু প্রস্তুতি শুরু করা প্রয়োজন, যা ভবিষ্যতে মা ও সন্তানের সুস্থতার জন্য সহায়ক...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ, কখনো প্রাপ্তি, আবার কখনো শূন্যতার মধ্য দিয়েই মানুষকে এগোতে হয়। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন...

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বেশি সময় ব্যাটারি ব্যাকআপ। সেই লক্ষ্য সামনে রেখে নতুন প্রযুক্তির চিপসেট উন্মোচন করেছে...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার...
spot_img