Monday, February 2, 2026
18 C
Dhaka

নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল, যার ওপর জনগণের আস্থা দীর্ঘদিনের। অতীতে যারা দেশ পরিচালনায় পরীক্ষিত, জনগণ সেই দলের দিকেই আবার ভরসা রাখছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী।

তিনি বলেন, বিএনপির দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে দলটি দেশ ও জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন মানুষ তুলনামূলকভাবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করেছে। সে কারণেই ভোটাররা ধানের শীষে ভোট দিতে আগ্রহী।

ড. মোশাররফ হোসেন আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও দরিদ্র পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান এবং শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারের কথাও জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি রাজনৈতিক দল ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে এবং ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, যা কুরআন ও সুন্নাহবিরোধী।

দাউদকান্দি পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ,...

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন,...

দলের অভ্যন্তরীণ ঘাটতির কারণে পদত্যাগের সিদ্ধান্ত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী...
spot_img

আরও পড়ুন

গর্ভধারণের আগে কোন প্রস্তুতিগুলো সবচেয়ে জরুরি

সন্তান নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিছু প্রস্তুতি শুরু করা প্রয়োজন, যা ভবিষ্যতে মা ও সন্তানের সুস্থতার জন্য সহায়ক...

ধৈর্য কেন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি

জীবনের পথ কখনোই একরেখা নয়। কখনো স্বস্তি, কখনো দুঃখ, কখনো প্রাপ্তি, আবার কখনো শূন্যতার মধ্য দিয়েই মানুষকে এগোতে হয়। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন...

নতুন চিপসেটে কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্সের প্রতিশ্রুতি

মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা হলো শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বেশি সময় ব্যাটারি ব্যাকআপ। সেই লক্ষ্য সামনে রেখে নতুন প্রযুক্তির চিপসেট উন্মোচন করেছে...

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার...
spot_img