Monday, September 7, 2026
32 C
Dhaka

জেরুজালেম: তিন ধর্মের পবিত্র শহর

জেরুজালেম একটি অনন্য নগরী, যা তিন আসমানি ধর্মের পবিত্র কেন্দ্র এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। মুসলমানদের জন্য এখানে অবস্থিত আল-আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। প্রথম যুগে এখানে মুসলমানদের কিবলা ছিল, পরবর্তীতে কিবলা পরিবর্তিত হয়ে মক্কায় নির্ধারিত হয়।

এছাড়া গম্বুজে-সাখরায় নবী করিম (সা.) মিরাজে গমন করেছিলেন। ইহুদি ও মুসলমান উভয়ই এটিকে হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির প্রস্তাবের স্থান হিসেবে মান্য করেন। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা গেছে, খ্রিস্টপূর্ব ৪০০০ সাল থেকেই মানুষের বসতি ছিল। খ্রিস্টপূর্ব ১০০০ সালে রাজা দাউদ জেরুজালেম দখল করে এটি সুরক্ষিত নগরীতে রূপ দেন। তার পুত্র সলোমন মন্দির নির্মাণ করেন।

খ্রিস্টাব্দ ৬৩৮ সালে খলিফা উমর (রা.) সেনাপতি আবু উবাইদাহ-এর নেতৃত্বে শহরটি দখল করেন। পরবর্তী সময়ে উমাইয়া খলিফা আবদুল মালিকের আমলে গম্বুজে-সাখরা এবং আল-আকসা নির্মিত হয়। একাদশ শতকে ক্রুসেডাররা শহর দখল করে ধর্মীয় নিপীড়ণ চালায়, কিন্তু ১১৮৭ সালে সালাহউদ্দীন আইউবি শহর পুনর্দখল করেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।

উসমানীয় আমলে সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্ট শহরের প্রাচীর ও টাইলস নির্মাণ করান, যা আজও দেখা যায়। ১৯১৭ সালে ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করে, একই বছরের বেলফোর ঘোষণা ইহুদিদের জন্য সমর্থন দেয়। এরপর জেরুজালেমের ভাগ্যে শুরু হয় নতুন দ্বন্দ্ব। বর্তমানে ইসরাইল সমগ্র জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলেও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী দাবি করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img