Sunday, February 1, 2026
26 C
Dhaka

নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় ৯ দিন পর শুভ নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার বিসিক শিল্পনগরীর ভেতরে একটি পরিত্যক্ত বাগানে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুভ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত শামীম হোসেনের ছেলে। সে ছোটবেলা থেকে নানীর বাড়ি ক্ষুদ্র শেয়ালকোল বাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে বিসিক শিল্পনগরীর ভেতরে একটি পরিত্যক্ত বাড়ি করার ঘেরের মধ্যে সাজনা গাছের সঙ্গে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ দিন আগে শুভ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার তার মরদেহ উদ্ধারের খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

স্ত্রীর অধিকার বিষয়ে সমকালীন আলেমদের মত

বিবাহের মাধ্যমে স্বামীর ওপর স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব আরোপিত হয়।...

মতুয়া ভক্তদের মহামিলনমেলা, ভক্তি ও শ্রদ্ধায় উদযাপিত মাঘী পূর্ণিমা উৎসব

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা...

২০২৬ সালে গেমিং ল্যাপটপে উইন্ডোজের আধিপত্য

ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য...

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং...

নাবালেগের নামাজ ও শারীরিক সতর্কতা

শিশু ও কিশোরদের মধ্যে অনেকেই ধর্মীয় মাসআলার ভুল প্রয়োগের...

সাহু সেজদা কখন কার্যকর

নামাজে ভুল হওয়া একটি সাধারণ মানবিক বিষয়। তবে ফরজ...

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা।...

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘শেরপুর সেতুবন্ধন’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি...

স্বাধীনতা নাকি অনিশ্চয়তা—জেন–জিদের প্রেম

আধুনিক ডেটিং সংস্কৃতিতে নতুন একটি প্রবণতার নাম ‘রস্টার ডেটিং’।...

জিরা পানির উপকারিতা ও সীমাবদ্ধতা

ওজন কমানোর জন্য নানা ঘরোয়া উপায় অনুসরণ করেন অনেকেই।...

শীতে চুল রুক্ষ হওয়ার পেছনের প্রধান কারণগুলো

শীত মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা হ্রাস...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা...
spot_img

আরও পড়ুন

স্ত্রীর অধিকার বিষয়ে সমকালীন আলেমদের মত

বিবাহের মাধ্যমে স্বামীর ওপর স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব আরোপিত হয়। পূর্ববর্তী ফুকাহায়ে কেরাম ভরণ-পোষণের মধ্যে খাদ্য, পোশাক ও বাসস্থানকে অন্তর্ভুক্ত করেছেন। তবে সময় ও সামাজিক...

মতুয়া ভক্তদের মহামিলনমেলা, ভক্তি ও শ্রদ্ধায় উদযাপিত মাঘী পূর্ণিমা উৎসব

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং কয়েক হাজার মতুয়া ভক্তের পদচারণায় মুখরিত পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের...

২০২৬ সালে গেমিং ল্যাপটপে উইন্ডোজের আধিপত্য

ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য সামনে এনেছে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ম্যাশেবল। তাদের বিশ্লেষণে উঠে এসেছে ২০২৬ সালের সেরা ১১টি উইন্ডোজ...

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির ইঙ্গিত হতে পারে। সাম্প্রতিক এক দীর্ঘমেয়াদি গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য...
spot_img