Wednesday, March 18, 2026
24 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তায় মহাকাশ গবেষণায় বড় সাফল্য

টেলিস্কোপের দীর্ঘদিনের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নতুন একটি এআই টুলের মাধ্যমে বিজ্ঞানীরা ৮০০টিরও বেশি সম্পূর্ণ নতুন ও বিরল মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন। এসব বস্তু এর আগে কোনো বৈজ্ঞানিক নথিতে অন্তর্ভুক্ত ছিল না।

ইউরোপীয় স্পেস এজেন্সির দুই জ্যোতির্বিজ্ঞানী ডেভিড ও’রিয়ান ও পাবলো গোমেজ যৌথভাবে এই এআই সিস্টেমটি তৈরি করেন। নিউরাল নেটওয়ার্কভিত্তিক এ প্রযুক্তির নাম দেওয়া হয়েছে অ্যানোমালি-ম্যাচ। এটি মহাকাশের বিপুল পরিমাণ চিত্র বিশ্লেষণ করে স্বাভাবিক গঠনের বাইরে থাকা বস্তু শনাক্ত করতে সক্ষম।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, মাত্র আড়াই দিনের মধ্যে এই এআই সিস্টেম প্রায় ১০ কোটি মহাকাশচিত্র বিশ্লেষণ করে প্রায় এক হাজার ৪০০টি বিরল বস্তু শনাক্ত করে। পরবর্তী ধাপে বিজ্ঞানীরা সেগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হন, যার মধ্যে ৮০০টির বেশি বস্তু একেবারেই নতুন আবিষ্কার হিসেবে চিহ্নিত হয়েছে।

এই এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে হাবল লিগ্যাসি আর্কাইভের তথ্যভাণ্ডার ব্যবহার করে। এতে হাবল টেলিস্কোপের গত ৩৫ বছরের পর্যবেক্ষণের হাজার হাজার ডেটাসেট সংরক্ষিত রয়েছে। গবেষকদের মতে, মানুষের পক্ষে এত বিশাল তথ্যভাণ্ডার থেকে প্রতিটি সূক্ষ্ম অসংগতি শনাক্ত করা প্রায় অসম্ভব হলেও এআই প্রযুক্তি তা অনেক সহজ করে দিয়েছে।

আবিষ্কৃত বস্তুগুলোর মধ্যে রয়েছে একে অপরের সঙ্গে সংঘর্ষরত বা একীভূত হওয়া ছায়াপথ, দীর্ঘ গ্যাস ও তারার লেজ তৈরি হওয়া গ্যালাক্সি, গ্র্যাভিটেশনাল লেন্সের ফলে বৃত্ত বা ধনুকের মতো দেখা দেওয়া আলোর গঠন এবং জেলিফিশ আকৃতির অদ্ভুত গ্যালাক্সি। পাশাপাশি এমন কিছু মহাজাগতিক বস্তু পাওয়া গেছে, যেগুলো এখনো কোনো পরিচিত শ্রেণিতে ফেলা সম্ভব হয়নি।

গবেষকরা বলছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে পুরোনো তথ্যভাণ্ডারেও এখনও অজানা অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ভবিষ্যতে অন্যান্য বৃহৎ ডেটাসেট বিশ্লেষণেও এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...
spot_img

আরও পড়ুন

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা পান। তবে এই স্টোরেজ একই সঙ্গে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভে ব্যবহৃত হওয়ায় অল্প...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময় নয়, বরং এটি সামাজিক বন্ধন ও সংস্কৃতির এক বিশেষ প্রতিফলন। রাজধানী দামেস্ক থেকে শুরু করে...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি পরিচিত নাম। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের খাবার। বিকেলের...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...
spot_img