Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

জেমস ওয়েবে ধরা পড়ল সূর্যের ভবিষ্যৎ ইঙ্গিত

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সহায়তায় মহাকাশের এক পরিচিত কিন্তু রহস্যময় বস্তুর অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তৃত ছবি হাতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এই ছবিতে ধরা পড়েছে ‘হেলিক্স নেবুলা’, যা এর বলয়াকৃতির গঠনের কারণে ‘ঈশ্বরের চোখ’ নামেও পরিচিত। বিজ্ঞানীরা বলছেন, এই নীহারিকাই সূর্যের ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা দিচ্ছে।

হেলিক্স নেবুলার জন্ম হয়েছে একটি মৃত্যুপথযাত্রী নক্ষত্রের বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে পড়ার মাধ্যমে। নক্ষত্রটি তার বাইরের অংশ হারানোর পর কেন্দ্রে সংকুচিত হয়ে একটি ঘন অবশিষ্টাংশে পরিণত হয়, যাকে শ্বেত বামন বলা হয়। সূর্যের মতো ভরের নক্ষত্রগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে এমন পরিণতিই ঘটে।

শ্বেত বামনকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার স্তরকে বলা হয় গ্রহীয় নীহারিকা। নামের সঙ্গে গ্রহ শব্দটি যুক্ত থাকলেও এর সঙ্গে গ্রহের সরাসরি কোনো সম্পর্ক নেই। পৃথিবী থেকে প্রায় ৬৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত হেলিক্স নীহারিকা এই ধরনের নীহারিকার অন্যতম উজ্জ্বল ও নিকটবর্তী উদাহরণ।

বিজ্ঞানীদের মতে, আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেলে সেটিও এমন এক শ্বেত বামনে পরিণত হবে এবং চারপাশে গ্যাস ও ধূলিকণার বলয় তৈরি হবে। তাই এই নীহারিকাকে অনেকটা সৌরজগতের ভবিষ্যৎ দেখানো এক মহাজাগতিক আয়না হিসেবেও দেখা হচ্ছে।

জেমস ওয়েব টেলিস্কোপের অত্যাধুনিক নিয়ার-ইনফ্রারেড ক্যামেরায় তোলা ছবিতে নীহারিকার কেন্দ্রে থাকা মৃত নক্ষত্রের প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেখান থেকে নির্গত শক্তিশালী বিকিরণে চারপাশের গ্যাস আলোকিত হচ্ছে এবং উত্তপ্ত ও শীতল অঞ্চলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, নীহারিকার কিছু অংশে ঠান্ডা আণবিক হাইড্রোজেনের ধূলিকণা রয়েছে, যেখানে জটিল অণু গঠনের প্রক্রিয়া চলতে পারে। এসব উপাদান ভবিষ্যতে নতুন নক্ষত্র বা গ্রহ সৃষ্টির উপাদান হিসেবেও কাজ করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img