Monday, June 1, 2026
28 C
Dhaka

পশ্চিমবঙ্গে নিপাহের সতর্কতা জারি

ভারতে আবারও আতঙ্ক সৃষ্টি করেছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। গত এক মাসে পশ্চিমবঙ্গ রাজ্যে দু’জন রোগী শনাক্ত হওয়ার পর এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে উচ্চ সংক্রমণ ক্ষমতা এবং মৃত্যুহারের কারণে সম্ভাব্য মহামারির ঝুঁকিপূর্ণ রোগ হিসেবে বিবেচনা করে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে শনাক্ত দুই রোগীর সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে পরীক্ষা করা হয়েছে এবং নতুন কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে পরিস্থিতি বিবেচনা করে এশিয়ার অনেক দেশ বিমানবন্দর ও সীমান্তে নজরদারি জোরদার করেছে।

নিপাহ ভাইরাস সাধারণত শূকর, বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। বিশেষ করে বাদুড়ের লালা, মল বা দূষিত খাবারের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। আক্রান্ত প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শেও সংক্রমণ ঘটতে পারে। ভাইরাসটি শরীরে প্রবেশের পর ৪ থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।

প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর, বমি ভাব, বমি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরবর্তী পর্যায়ে নিউমোনিয়া হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে মারাত্মক ফোলা সৃষ্টি হয়। এতে তন্দ্রাচ্ছন্নতা, খিঁচুনি এবং স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। নিপাহ ভাইরাস আক্রান্ত মানুষের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে এবং এটির কোনো কার্যকর টিকা এখনো আবিষ্কৃত হয়নি। কোভিড-১৯-এর তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ বেশি।

মালয়েশিয়ায় ১৯৯৮ সালে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। শূকর খামারের সঙ্গে যুক্ত শতাধিক মানুষের মৃত্যু হলে ভাইরাসটির নামকরণ করা হয় ‘নিপাহ’। এরপর থেকে প্রতি বছর ভারত, বাংলাদেশ, ফিলিপাইনস, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে নিপাহ সংক্রমণ দেখা গেছে। বাংলাদেশে নিয়মিতভাবে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারতের প্রথম নিপাহ সংক্রমণ ধরা পড়ে ২০০১ সালে পশ্চিমবঙ্গে।

বাংলাদেশে কাঁচা খেজুরের রস খাওয়ার মাধ্যমে নিপাহ সংক্রমণের ঘটনা আগে অনেকবার ঘটেছে। ভারতের কেরালা রাজ্যে ২০১৮ সালে নিপাহ ভাইরাসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। পরে ২০২৩ সালে সেখানে আরও দুইজন মারা যান।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত নজরদারি, পরীক্ষা এবং মাঠ পর্যায়ে পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত থেকে আগত যাত্রীদের জন্য থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ এবং স্বাস্থ্য রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিপাহ ভাইরাসের ব্যাপক বিস্তার সংক্রান্ত খবর ‘ভিত্তিহীন ও অতিরঞ্জিত’।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত...

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরুর আশা

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা...

গোসলে নেমে নদীতে তলিয়ে গেল দুই স্কুলছাত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে দুই কিশোরের...

সিজারের পর ভুল ব্লাড গ্রুপ প্রয়োগে মৃত্যুর অভিযোগ

বগুড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল রক্তের গ্রুপ প্রয়োগ ও...

নাচোলে বালতির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন (২)...

বেগমগঞ্জে যুবক হত্যার পর উত্তেজনা, ৫ বাড়িতে হামলা ও আগুন

নোয়াখালীর sবেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক যুবককে...

জয়রামপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোর মিরাজুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজি বাইক (অটো) ও পাখিভ্যানের...

নাটোরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় মামলা

নাটোরের লালপুরে একটি জুট মিলে ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রায়...

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে আবারও দখলের অভিযোগ

কক্সবাজারের সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে ঈদুল আজহার ছুটির সময়...

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্র শাওনের

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার...

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা তুলে ধরলেন নিপুণ রায়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে...

বাগেরহাটে হামলায় ইখলাস গাজীর মৃত্যু, তদন্তে পুলিশ

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামে এক...
spot_img

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও ইরান দ্রুতগতিতে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনরুদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও সাবেক আইনপ্রণেতা ব্রুকলিন রিভেরার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। রবিবার (৩১ মে) নিকারাগুয়ার...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। লেবাননে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর...

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরুর আশা

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে এবং ২০২৭ সালের মধ্যে এখানে শিক্ষার্থী ভর্তি শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য...
spot_img