Sunday, May 24, 2026
34 C
Dhaka

অল্প বয়সেই স্মৃতিভ্রম, চিকিৎসকদের বিস্ময়

হাইস্কুলে পড়ুয়া এক কিশোরের স্মৃতিভ্রম চিকিৎসাবিজ্ঞানীদের সামনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বয়স মাত্র ১৯ হলেও তার শরীরে ধরা পড়েছে অ্যালঝেইমার্স রোগ। সাধারণত বয়স্কদের মধ্যেই এই রোগ বেশি দেখা যায়। কিন্তু এত কম বয়সে এমন রোগ ধরা পড়া বিশ্বজুড়ে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনাটির শুরু হয়েছিল যখন ওই তরুণের বয়স ছিল ১৭ বছর। সে তখন নিয়মিত পড়াশোনা করতে পারছিল না, ক্লাসের বিষয়বস্তু মনে রাখতে অসুবিধা হচ্ছিল। ধীরে ধীরে মনোযোগের ঘাটতি বাড়তে থাকে। একপর্যায়ে সে গতকালের ঘটনা বা নিজের ব্যবহৃত জিনিস কোথায় রেখেছে, তাও ভুলে যেতে শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত হাইস্কুলের পড়াশোনাও শেষ করতে পারেনি।

চীনের বেইজিংয়ের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির গবেষকেরা বিষয়টি নিশ্চিত করতে ব্রেইন স্ক্যান করেন। পরীক্ষায় দেখা যায়, তার মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। এই অংশটি মানুষের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষাতেও অ্যালঝেইমার্সের স্পষ্ট লক্ষণ পাওয়া যায়।

সাধারণত ৩০ বছরের কম বয়সে অ্যালঝেইমার্স দেখা দিলে তার পেছনে জিনগত কারণ থাকে। এর আগে সবচেয়ে কম বয়সী রোগীর বয়স ছিল ২১ বছর এবং তার শরীরে PSEN1 জিনের পরিবর্তন পাওয়া গিয়েছিল। তবে এই ১৯ বছর বয়সী তরুণের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং করেও কোনো ক্ষতিকর মিউটেশন পাওয়া যায়নি। তার পরিবারেও আগে কখনো অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়ার ইতিহাস ছিল না।

মেমোরি ক্লিনিকে করা পরীক্ষায় দেখা যায়, সমবয়সী অন্য তরুণদের তুলনায় তার সামগ্রিক স্মৃতিশক্তি প্রায় ৮২ শতাংশ কমে গেছে। তাৎক্ষণিক স্মৃতি ধরে রাখার ক্ষমতা নেমে এসেছে ৮৭ শতাংশের নিচে। এছাড়া তার মাথায় বড় কোনো আঘাত বা স্মৃতিশক্তি নষ্ট করতে পারে এমন সংক্রমণের ইতিহাসও নেই।

অ্যালঝেইমার্স সাধারণত মস্তিষ্কে অ্যামাইলয়েড প্লাক ও টাউ প্রোটিন জমার কারণে হয়ে থাকে। এই তরুণের ক্ষেত্রেও সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে টাউ প্রোটিনের মাত্রা বেশি পাওয়া গেছে, যা সাধারণত বয়স্ক রোগীদের মধ্যেই দেখা যায়।

জার্নাল অব অ্যালঝেইমার্স ডিজিজে প্রকাশিত এই ঘটনা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। গবেষকদের মতে, অ্যালঝেইমার্স রোগের গতিপথ এবং কারণ সম্পর্কে এখনও অনেক অজানা তথ্য রয়ে গেছে। তরুণ বয়সে এই রোগ দেখা দেওয়ার বিষয়টি ভবিষ্যতে চিকিৎসা গবেষণার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img