Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে ফেসবুক লাইভে দেখালেন ছাত্রদল আহ্বায়ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বিভাগের শিক্ষক নিয়োগ ঠেকাতে অপহরণের অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ-এর বিরুদ্ধে। তবে সাহেদ দাবি করেছেন, ওই শিক্ষক নিরাপত্তা চাওয়ায় তাকে নিজ উদ্যোগে নেওয়া হয়েছিল। বুধবার দুপুর ১টা ১৯ মিনিটে তিনি ফেসবুক লাইভে ট্যুরিজম বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে লাইভে আসেন।

লাইভে এসে সাহেদ আহম্মেদ বলেন, ‘আমি সাহেদ, এই মুহূর্তে আমি ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান ছোটভাই শরিফুল ইসলাম জুয়েলের বাসায় অবস্থান করছি। উপস্থিত আছেন শরিফুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টরের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জনি, রয়েল হক ও প্রক্টরের ড্রাইভার এবং জুয়েলের ছোট ভাই।’

লাইভে শরিফুল ইসলাম জুয়েলকে কথা বলতে আহ্বান জানালে শিক্ষক জুয়েল বলেন, ‘আমাকে নিয়ে যারা উদ্বিগ্ন আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি বাসায় আছি, নিরাপদে আছি, আমাকে কেউ অপহরণ করেনি। সকাল ৯টায় সাহেদ ভাইয়ের সঙ্গে বাইরে গিয়েছিলাম, ১২টায় নিজে এসে ফিরে এসেছি। কোনো সমস্যা নেই। আমার সামনে সাহেদ ভাই ও নিরাপত্তা কর্মকর্তারা আছেন।’

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তিনি আরও বলেন, ‘নিরাপত্তাহীনতার বিষয় ছিল, এখন কোনো সমস্যা নেই। সবাই বাসায় আছেন। আমি বাসাতে নিরাপদেই আছি। গত পরশু বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আজ সকালে নিয়োগ বোর্ড ছিল। এখন আমি নিরাপদে আছি। কোনো সমস্যা নেই।’

এরপর লাইভে পুনরায় সাহেদ আহম্মেদ বলেন, ‘আপনারা অনর্থক কোনো ব্লেম গেম খেলবেন না। বিশ্ববিদ্যালয়ে গত পরশু চারজন শিক্ষককে জিম্মি করে হুমকি-ধামকি দিয়ে প্ল্যানিং করা হয়েছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। আমি ফেসবুক পোস্টে স্পষ্ট করেছি, বিশ্ববিদ্যালয় প্রক্টরের নির্দেশে এসব ঘটেছে। চেয়ারম্যান আমার দীর্ঘদিনের কাছের ছোটভাই। সকালে আমাকে ফোন দিয়েছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিল। প্রক্টর এবং রেজিস্ট্রার তাকে হুমকি-ধামকি দিয়েছে, যদি না যায় তবে চাকরি খেয়ে যাবে ও শোকজ হবে। প্রক্টর নিজে নির্দেশ দিয়েছে।’

এর আগে সকাল ৯টায় নিয়োগ বোর্ড শুরুর আগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে ঝিনাইদহের নিজ বাসভবনের বাইরে থেকে মোটরসাইকেলে নেওয়া হয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের দ্বারা। একটি সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। ঘটনার পর থেকে শিক্ষক জুয়েলের মোবাইল ফোন বন্ধ ছিল, যা পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না।

সাহেদ আহম্মেদ প্রথমে অপহরণের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন। পরে তিনি ফেসবুক পোস্টে জানিয়ে দেন, শরিফুল ইসলাম জুয়েল নিরাপত্তাহীনতায় ছিলেন, তাই তিনি নিজে সশরীরে গিয়ে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img