Wednesday, May 6, 2026
31 C
Dhaka

বাংলা ভাষা কোর্স চালু করতে আগ্রহী মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়

মালদ্বীপের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুর আগ্রহ প্রকাশ করেছে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় (মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি—এমএনইউ)। পর্যটন খাতে বাড়তে থাকা চাহিদা এবং বাংলাদেশ ও মালদ্বীপের মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে এমএনইউ কর্তৃপক্ষের এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এ আগ্রহের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম। বৈঠকে এমএনইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও একাডেমিক বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়াতে এমএনইউ-এর আগ্রহ স্পষ্টভাবে উঠে আসে।

এ সময় হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এমএনইউ ও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চলমান যোগাযোগ ও অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

এমএনইউ-এর উপাচার্য জানান, বাংলাদেশ থেকে স্বল্পমেয়াদি অতিথি শিক্ষক আমন্ত্রণ, বিশেষায়িত প্রশিক্ষণ এবং যৌথ গবেষণা কার্যক্রমে তারা আগ্রহী। এমএনইউ-এর আওতায় ২১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকায় যৌথ সেমিনার ও সম্মেলনের আয়োজনের বড় সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে আরও জানানো হয়, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে এমএনইউ ইতোমধ্যে গবেষণা চালিয়েছে। এসব গবেষণায় সেবা সম্পর্কে সচেতনতার ঘাটতির বিষয়টি উঠে এসেছে। এ ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহও প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পর্যটন খাতের বাস্তবতা বিবেচনায় এমএনইউ-তে বাংলা ভাষা কোর্স চালুর প্রস্তাব দেন উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম। তিনি বলেন, বর্তমানে এমএনইউ-তে বাংলাদেশি পেশাজীবীরা কাজ করছেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণের সুযোগ তৈরিতেও আগ্রহ রয়েছে।

এমএনইউ-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ হাইকমিশনার বলেন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন সর্বাত্মক সহযোগিতা করবে। ভবিষ্যতে যৌথ সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ...

ফতেপুর ইউনিয়নে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে...

পূর্ব নেতা আকরামিয়া মাদরাসায় ঘটনায় চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে...

সিংগাইরে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের...

সৌদি আরব থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ...

২২ মামলার আসামি চাপাতিসহ পুলিশের জালে

চট্টগ্রামে ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেপ্তার...

শাহজালাল (রহ.) মাজারের ওরস ঘিরে প্রস্তুতি সম্পন্ন

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু...

পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষার দিন পরীক্ষা না দিয়ে এক...

সুনামগঞ্জে রক্ষণাবেক্ষণ কাজ, ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন পোল স্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে...

ঘুমন্ত অবস্থায় নারী হত্যার অভিযোগে তদন্ত শুরু

নড়াইলে ঘুমন্ত অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে...
spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা থাকলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষজ্ঞদের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে—এই তত্ত্ব কেউই পুরোপুরি বোঝে না, এমনকি বিজ্ঞানীরাও নয়। এই ধারণার পেছনে অন্যতম কারণ পদার্থবিদ...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে...
spot_img