Monday, May 4, 2026
24 C
Dhaka

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জামায়াতের

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে ভারতের রাজ্যসভার সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্যকে কূটনৈতিক রীতিনীতিবিরোধী বলে আখ্যা দিয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি সার্বভৌম ও স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার পরিপন্থী। বিশেষ করে একজন সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। একটি দেশের জনগণ কাকে ভোট দেবে কিংবা কাকে দেবে না, সেটি সম্পূর্ণভাবে সেই দেশের জনগণের এখতিয়ার। কোনো বিদেশি রাজনীতিবিদের এ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে বা কোন দল কত ভোট পাবে—এ ধরনের মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যকার কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করে।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে দলটি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই তাদের প্রকৃত রায় দেবে বলে জামায়াত বিশ্বাস করে।

তিনি আশা প্রকাশ করেন, ভারতের দায়িত্বশীল মহল ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন...

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া...

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পেছন থেকে...
spot_img