Tuesday, April 7, 2026
29 C
Dhaka

নাসার ক্যামেরায় ধরা পড়ল মহাকাশের বিস্ময়

মহাকাশে মঙ্গলগ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করা এক বিরল ধূমকেতুর নতুন ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরজগতের ভেতর দিয়ে ছুটে চলা এই ধূমকেতুটিকে এবারই সবচেয়ে পরিষ্কারভাবে ক্যামেরাবন্দী করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গত বুধবার (১৯ নভেম্বর) নাসার এক্স হ্যান্ডলে ছবিগুলো প্রকাশ করা হয়।

বিজ্ঞানীদের তথ্যমতে, ধূমকেতুটির নাম ৩আই/আটলাস। চলতি বছরের জুলাই মাসে প্রথমবার এর সন্ধান পাওয়া যায়। এটি সৌরজগতে প্রবেশ করা তৃতীয় বিরল ধূমকেতু হিসেবে চিহ্নিত। এর আগে ২০১৭ সালে ওউমুয়ামুয়া এবং ২০১৯ সালে ২আই/বরিসভ নামে দুটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু শনাক্ত হয়েছিল। তবে নতুন এই ধূমকেতুটিকে তুলনামূলকভাবে কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ মিলেছে।

নাসা জানায়, বিরল হলেও ৩আই/আটলাস-এর আচরণ সাধারণ ধূমকেতুর মতোই। প্রকাশিত ছবিতে এটিকে উজ্জ্বল একটি বিন্দু হিসেবে দেখা যাচ্ছে, যার চারপাশে গ্যাস ও ধুলোর আবরণ রয়েছে। কিছু ছবিতে ধূমকেতুটির সরু ও দীর্ঘ লেজও স্পষ্টভাবে ধরা পড়েছে।

নাসার লুসি মহাকাশযান থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, গত ১৬ সেপ্টেম্বর ধূমকেতুটি মঙ্গলগ্রহের দিকে অগ্রসর হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়ে। পাশাপাশি স্টেরিও-এ মানমন্দিরের ছবিতে জানা গেছে, ধূমকেতুটি প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৩০ হাজার মাইল গতিতে ছুটছে।

এছাড়া ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, তাদের এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার থেকেও ধূমকেতুটির ছবি তোলা হয়েছে। ছবি তোলার সময় ধূমকেতুটি পৃথিবীর অরবিটার থেকে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ মাইল দূরে অবস্থান করছিল। মহাকাশের অন্ধকারে এটিকে একটি উজ্জ্বল ক্ষুদ্র বিন্দুর মতো দেখা গেছে।

অক্টোবরের শেষদিকে ৩আই/আটলাস সূর্যের সবচেয়ে কাছে পৌঁছায়। ফলে কিছু সময়ের জন্য পৃথিবী থেকে এটি দেখা সম্ভব হয়নি। নাসার আশা, ডিসেম্বরের শুরুতেই এটি আবার সূর্যের আড়াল থেকে বেরিয়ে আসবে এবং বিজ্ঞানীরা নতুন করে পর্যবেক্ষণের সুযোগ পাবেন। নাসা আরও জানিয়েছে, ধূমকেতুটি পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না। এটি ১৯ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখন দূরত্ব থাকবে প্রায় ১৭ কোটি মাইল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...
spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, নৈতিকতা, চরিত্র ও আচরণও গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে কর্মক্ষেত্রে অগ্রগতি লাভের জন্য মৌলিক ১০টি গুণাবলি...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বটনেট নেটওয়ার্ক বিস্তার করছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার কারণেই দেশের...
spot_img