Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির আঙিনায় বসে থাকতেন যেকোনো মুসাফিরকে অতিথি করার জন্য।

হিজরতের সময়ে নবীজী (সা.) মক্কা থেকে তিন দিনের জন্য সওর গুহায় আত্মগোপনে ছিলেন। শত্রুর ভয় কেটে গেলে তিনি আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা হন। পথে অল্প সময়ের জন্য নবীজি (সা.) উম্মে মাবাদের বাড়িতে অবস্থান করেন এবং মেহমানদারি তলব করেন। উম্মে মাবাদ বলেন, ‘আল্লাহর কসম, আপনাকে দেওয়ার মতো কিছু থাকলে এতটুকু কার্পণ্য করতাম না।’

তাঁদের পালের বকরিগুলো দুধশূন্য ছিল। নবীজি (সা.) একটি জীর্ণশীর্ণ বকরিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ‘এটা কেমন?’ উম্মে মাবাদ বলেন, ‘শারীরিক দুর্বলতায় এটি পালের পেছনে পড়ে গেছে।’

নবীজি (সা.) জিজ্ঞেস করলেন, ‘এটি কি দুধ দেয়?’ তিনি বলেন, ‘এটা তার পক্ষে অসম্ভব।’
তখন নবীজি (সা.) বললেন, ‘তুমি আমাকে এটার দুধ দোহনের অনুমতি দেবে?’ উম্মে মাবাদ উত্তরে বললেন, ‘আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক! আপনি এটার মধ্যে দুধ দেখলে নির্বিঘ্নে দোহন করুন।’

নবীজি (সা.) বকরিটিকে কাছে এনে আল্লাহর নিকট দোয়া করলেন। এরপর ঘটলো নবীজির মুজিজা: বকরিটি সঙ্গে সঙ্গে পা ছড়িয়ে দিল এবং দুধে ওলান ভরে গেল। নবীজি (সা.) দুধ দোহন করে প্রথমে উম্মে মাবাদকে, পরে সবাইকে এবং সর্বশেষ নিজেও পান করে পরিতৃপ্ত হলেন। এরপর আবারও সেই পাত্রভর্তি দুধ রেখে যাত্রা শুরু করলেন।

পরবর্তীতে, আবু মাবাদ বাড়িতে এসে পাত্রভর্তি দুধ দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, ‘বকরির পাল তো ছিল দূরে। ঘরেও নেই দুধেল বকরি! তবে দুধ পেলে কোথায়?’
উম্মে মাবাদ উত্তরে বলেন, ‘এ তো সেই বরকতের হাতের ছোঁয়া, যিনি অল্প সময়ের জন্য আমার মেহমান হয়েছিলেন।’

উম্মে মাবাদ নবীজির সৌন্দর্য ও মহিমা স্বামীর কাছে বর্ণনা দেন। আবু মাবাদ উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আল্লাহর কসম! তিনি তো সেই কুরাইশি ব্যক্তি—যাঁর কথা আগে থেকেই শুনেছি। শত্রুরা তাঁকে খুঁজছে। এ সুযোগ কখনো হাতছাড়া করব না।’

সূত্র: রাহিকুল মাখতুম: ২৮৯-২৯০, মুসতাদরাকে হাকেম: ৪৩২৬

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...
spot_img

আরও পড়ুন

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায় আসামি আকবর হোসেন শিবলুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...
spot_img