Wednesday, March 18, 2026
24 C
Dhaka

ছুটির দিনে সোনার দাম সকালে এক, দুপুরে আরেক

বৈশ্বিক বাজারের প্রভাবে দেশেও সোনার বাজারে তীব্র অস্থিরতা চলছে। আজ শুক্রবার দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বেড়েছে। দুপুর সোয়া ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

নতুন করে দাম বাড়ার কারণে আজকে দেশের জুয়েলারি দোকানে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে এক ভরির অলংকার বানাতে ক্রেতাদের এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি দিতে হবে। তাতে মোট খরচ পড়বে ২ লাখ ৮৩ হাজার ৭৩৫ টাকা।

নতুন করে সোনার দাম বাড়ার বিষয়টি আজ দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানায় জুয়েলার্স সমিতি। টানা তিন দফা বড় উত্থানের পর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সোনার ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দেয় সমিতি, যা আজ সকাল থেকে কার্যকর হওয়ার কথা। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই দাম কার্যকরের কয়েক ঘণ্টার ব্যবধানে যতটুকু দাম কমেছিল, তার দ্বিগুণ বৃদ্ধি করেছে সমিতি।

বৈশ্বিক বাজারে সোনার দাম গতকাল হঠাৎ আরেক দফা উত্থান হয়। তাতে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৪ হাজার ৯৫২ ডলার। এই দাম বৈশ্বিক বাজারে সর্বোচ্চ দাম। ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনাসহ ভূরাজনৈতিক অস্থিতরতার জেরে এক মাস ধরে সোনার দাম বাড়ছে। তার প্রভাবে দেশেও দাম সমন্বয় করছে জুয়েলার্স সমিতি।

করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে, সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকায় মাইলফলক স্পর্শ করে। গতকাল বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।

নতুন দর অনুযায়ী, দেশে আজ দুপুর সোয়া ১২টা থেকে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

আজ সকালে দাম কমে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৬ হাজার ২৯৯ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ১৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৪ হাজার ৪৩২ টাকা দাম বেড়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...
spot_img

আরও পড়ুন

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা পান। তবে এই স্টোরেজ একই সঙ্গে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভে ব্যবহৃত হওয়ায় অল্প...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময় নয়, বরং এটি সামাজিক বন্ধন ও সংস্কৃতির এক বিশেষ প্রতিফলন। রাজধানী দামেস্ক থেকে শুরু করে...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি পরিচিত নাম। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের খাবার। বিকেলের...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...
spot_img