Monday, June 15, 2026
33.9 C
Dhaka

বরিশাল-৩ আসনে আবেগ ও রাজনীতির মেলবন্ধন

বরিশালের মুলাদী উপজেলায় নির্বাচনী প্রচারণায় ভিন্ন আবহ তৈরি করেছেন হাবিবা কিবরিয়া। বুধবার (২২ জানুয়ারি) মুলাদীর একটি দলীয় কার্যালয়ে তার বক্তব্য ছিল শুধু রাজনৈতিক প্রচার নয়, বরং একজন মেয়ের দীর্ঘ অপেক্ষা, বাবাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ভোটের প্রতি দৃঢ় বিশ্বাসের প্রতিফলন।

হাবিবা কিবরিয়ার বাবা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দি। কারাগারে থেকেই তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনবারের সংসদ সদস্য টিপুর পক্ষে দলীয় প্রতীক পাওয়ার পরই মুলাদীতে ছুটে যান তার মেয়ে হাবিবা।

মুলাদীর দলীয় কার্যালয়ে আয়োজিত ঘরোয়া সভায় হাবিবা কিবরিয়া বলেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার ভাষায়, রাজনীতি যদি খেলায় পরিণত হয়, তবে সেই খেলার সবচেয়ে বড় শিকার তার বাবা। মামলা, জামিন এবং আবার মামলার চক্রের কথা তুলে ধরে তিনি একে ‘বরফ পানি, বরফ পানি’ খেলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এই অবস্থার জবাব রাজপথে নয়, ভোটের মাধ্যমেই দিতে হবে।

বাবার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে হাবিবা বলেন, গোলাম কিবরিয়া টিপু তার কাছে শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন বাবা। একই সঙ্গে তিনি হাজার হাজার মানুষের আপনজন। কারো সঙ্গে রক্তের সম্পর্ক, কারো সঙ্গে আত্মার টান রয়েছে তার বাবার। তিনি জোর দিয়ে বলেন, বাবা কারাগারে থাকলেও মানুষের সঙ্গে সম্পর্কের কোনো বিচ্ছেদ ঘটেনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাবিবা কিবরিয়া স্মরণ করিয়ে দেন, তার বাবা সব সময় একতায় বিশ্বাস করতেন। সেই একতার শক্তিতেই ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি। তার একটাই বার্তা, একটি ভোট। তার বিশ্বাস, সেই ভোটই কারাগারের তালা খুলতে পারে।

নারী ভোটারদের ভূমিকার ওপর আলাদা গুরুত্ব দিয়ে হাবিবা বলেন, শুধু ঘরের দরজায় কড়া নাড়লেই হবে না, মানুষের মনের দরজায় পৌঁছাতে হবে। কীভাবে সেই কাজ করতে হবে, সেই দায়িত্ব মাঠের নারী কর্মীদের ওপর ছেড়ে দেন তিনি।

একপর্যায়ে বক্তব্য আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান এবং শ্বশুর-শাশুড়িকে রেখে বরিশালে অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই নির্বাচন তার কাছে শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার লড়াই। এক বছর দুই মাস আট দিন ধরে বাবার কারাবন্দী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে ক্ষোভ নয়, আছে স্থির প্রত্যয়।

হাবিবা কিবরিয়া বলেন, একজন মানুষকে কারাগারে রাখা যায়, কিন্তু হাজার হাজার মানুষকে নয়। সরকার চাইলে তার বাবাকে বন্দি রাখতে পারে, তবে ভোটের মাধ্যমে জনগণই জবাব দেবে। কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়ে বাবাকে ফুলের মালা দিয়ে ফিরিয়ে আনার দৃশ্যের কথাও তিনি তুলে ধরেন।

নির্বাচনী মাঠে উত্তেজনা বা পাল্টা বক্তব্যে না জড়ানোর আহ্বান জানিয়ে হাবিবা কিবরিয়া বলেন, অপমানজনক কথা আসতে পারে, কটু কথা শোনাও অস্বাভাবিক নয়। তিনি নিজেও সেসব সহ্য করেছেন বলে উল্লেখ করেন। তবে আবেগ নয়, ধৈর্য ও শান্ত থাকাই এই লড়াইয়ের সবচেয়ে বড় কৌশল বলে তিনি মত দেন।

গোলাম কিবরিয়া টিপুর রাজনৈতিক জীবনের শুরু আওয়ামী লীগের মাধ্যমে। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তিনি সংসদ সদস্য পদ হারান। ওই ঘটনার পর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img