Sunday, September 6, 2026
26 C
Dhaka

৭ সেকেন্ডে পৃথিবীর মাধ্যাকর্ষণ বন্ধ—নাসার স্পষ্ট ব্যাখ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি দ্রুত ছড়িয়ে পড়ে যে আগামী মঙ্গলবার (১২ আগস্ট) গ্রিনিচ মান সময় বেলা ২টা ৩৩ মিনিটে পৃথিবী ঠিক ৭ সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি হারাবে। ভাইরাল পোস্টগুলোতে বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে নাসার একটি গোপন নথি ‘প্রজেক্ট অ্যাংকর’-এ এমন তথ্য উল্লেখ ছিল। সেখানে আরও দাবি করা হয়, এই স্বল্প সময়ের মাধ্যাকর্ষণহীনতার ফলে প্রায় চার কোটি মানুষের মৃত্যু হতে পারে এবং সম্ভাব্য বিপদ থেকে রক্ষার জন্য বিশ্বের ধনীরা মাটির নিচে বাংকার তৈরি করছেন।

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এসব দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে। সংস্থাটি সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং যাচাইহীন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে। নাসার এক মুখপাত্র বলেন, মাধ্যাকর্ষণ কোনো সুইচ নয় যে ইচ্ছামতো চালু বা বন্ধ করা যাবে। পৃথিবীর ভর যতদিন অপরিবর্তিত থাকবে, ততদিন এর মাধ্যাকর্ষণ শক্তিও স্থায়ী থাকবে। পৃথিবীর কেন্দ্র, ম্যান্টল, ভূত্বক, মহাসাগর ও বায়ুমণ্ডলের সম্মিলিত ভরের কারণেই এই শক্তি বজায় থাকে।

গুজবটির সূত্রপাত হয় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট থেকে, যিনি নিজেকে কখনো গুগলের কর্মী, কখনো মনোরোগ বিশেষজ্ঞ কিংবা অপরাধবিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়েছেন। পরে তাঁর দেওয়া তথ্য এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। গুজবকারীদের দাবি ছিল, দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষ থেকে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গের প্রভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ক্ষণিকের জন্য নষ্ট হবে।

তবে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির ব্ল্যাকহোল বিশেষজ্ঞ উইলিয়াম অলস্টন জানান, মহাকর্ষীয় তরঙ্গ এতটাই দুর্বল যে তা মানুষের শরীরের মধ্য দিয়ে চলে গেলেও অনুভূত হয় না। এসব তরঙ্গ কেবল পরমাণুর চেয়েও ক্ষুদ্র মাত্রায় সংকোচন ও প্রসারণ ঘটাতে পারে, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে প্রভাবিত করার জন্য যথেষ্ট নয়।

এদিকে, চলতি বছরের মঙ্গলবার (১২ আগস্ট) একটি পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় এলেও তা পৃথিবীর মোট মাধ্যাকর্ষণের ওপর কোনো অস্বাভাবিক প্রভাব ফেলে না। কেবলমাত্র জোয়ার–ভাটার শক্তিতে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img