Saturday, March 14, 2026
23.8 C
Dhaka

ইউরিন টেস্টের আগে যে বিষয়গুলো জানা জরুরি

বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকেরা প্রায়ই প্রস্রাব পরীক্ষা করতে দেন। তবে নমুনা সংগ্রহের সময় সঠিক নিয়ম না মানলে রিপোর্ট ভুল বা অসম্পূর্ণ আসতে পারে। তাই নির্ভুল ফলাফল পেতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নমুনা দেওয়ার আগে অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা উচিত নয়। এতে প্রস্রাবে প্রোটিনের মাত্রা বেড়ে যেতে পারে। একই সঙ্গে ক‍্যাফেইন, নিকোটিন, বিটরুট, লাল ড্রাগন ফল এবং অতিরিক্ত মাংস বা মাছ খাওয়া এড়িয়ে চলা ভালো। উচ্চমাত্রার ভিটামিন সেবন করাও পরীক্ষার ফলকে প্রভাবিত করতে পারে। যাঁরা অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন, তাঁদের অবশ্যই চিকিৎসককে আগে জানাতে হবে।

মাসিক চলাকালীন বা শারীরিক ঘনিষ্ঠতার পর প্রস্রাবের নমুনা দেওয়া উচিত নয়। এতে রিপোর্টে রক্তের উপস্থিতি বা অন্যান্য বিভ্রান্তিকর তথ্য দেখা যেতে পারে। নমুনা সংগ্রহের সময় প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং মূত্রনালির আশপাশ পরিষ্কার করতে হবে। সাধারণত সকালবেলার প্রথম প্রস্রাব পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত।

প্রস্রাব শুরু করে কিছুটা ফেলে দিয়ে মাঝামাঝি প্রবাহ থেকে টিউবে নমুনা সংগ্রহ করতে হবে। এরপর ঢাকনা ভালোভাবে বন্ধ করে এক ঘণ্টার মধ্যে ল্যাবরেটরিতে জমা দিতে হবে। ২৪ ঘণ্টার প্রস্রাব পরীক্ষার ক্ষেত্রে প্রথম সকালের প্রস্রাব ফেলে দিয়ে পরবর্তী সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সব প্রস্রাব সংগ্রহ করতে হয় এবং নির্ধারিত সময় শেষে তা ল্যাবে জমা দিতে হয়।

প্রস্রাবের সংক্রমণ শনাক্তে কালচার টেস্ট করা হলে নমুনা দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষার পর ওষুধ গ্রহণ করা নিরাপদ। এতে সঠিক জীবাণু শনাক্ত করা সম্ভব হয় এবং চিকিৎসা আরও কার্যকর হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...
spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...
spot_img