Monday, March 9, 2026
32.4 C
Dhaka

শিল্পকলায় শুরু হচ্ছে মাসব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী পর্ব

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী পর্ব শুরু হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে সাময়িকভাবে স্থগিত হওয়া এই আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধনের মাধ্যমে অংশ নেওয়া যাত্রাদলগুলোর পরিবেশনায় এই সমাপনী পর্বে থাকছে একাধিক জনপ্রিয় যাত্রাপালা ও বিশেষ অনুষ্ঠান।

বিজয়ের মাস উপলক্ষে গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই যাত্রাপালা প্রদর্শনীতে দেশজুড়ে ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে নতুন করে তুলে ধরা হয়েছে। সমাপনী পর্বের প্রথম দিনে, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাগুরার মোহাম্মদপুরের ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। পালাকার নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার।

২২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই মঞ্চে দিনাজপুরের বিরামপুরের ‘তিষা অপেরা’ পরিবেশন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। ওই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনের বিশেষ আকর্ষণ হিসেবে বেলা ২টায় যাত্রাশিল্পীদের অংশগ্রহণে নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন যাত্রাদলের শিল্পীরা তাঁদের অভিনীত চরিত্রের পোশাক পরে সংলাপ ও সংগীত পরিবেশন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও শাহবাগ ঘুরে আবার শিল্পকলায় এসে শেষ হবে এই নগর পরিভ্রমণ।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল তাদের পরিবেশনায় ৩৬টি যাত্রাপালা মঞ্চায়ন করছে। এর পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের একটি যাত্রাপালাসহ মোট ৩৭টি যাত্রাপালা প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলগুলোকে প্রদান করা হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ)...

ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের...

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত...

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

বালেন্দ্র শাহ কে? Balen Shah (বালেন শাহ) নেপালের নতুন প্রজন্মের...

ইরান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চীনের...

ব্যস্ততম সড়কে হোলসিমের ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকারকে সামনে...

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি...

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানের লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের জরুরি দায়িত্বে...

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

দুটি জাহাজ নোঙর করার পর দেশের জ্বালানির মজুত বাড়বে,...

রোজার পর শরীরে শক্তি ফেরাতে খেজুর

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার হিসেবে...

রমজান ঘিরে বিশ্বজুড়ে পণ্যে বিশেষ মূল্যছাড়

রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাস। এই সময় শুধু ধর্মীয় অনুশীলনই...

খামেনির হত্যাকাণ্ডে কেন ভারতে শোক আর বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ভারতে...

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে...
spot_img

আরও পড়ুন

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগেই এই...

ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে সুইজারল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনে বলপ্রয়োগ...

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও শক্তভাবে প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৮ মার্চ) রাজধানীর...

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

বালেন্দ্র শাহ কে? Balen Shah (বালেন শাহ) নেপালের নতুন প্রজন্মের জনপ্রিয় নেতা। বয়স: প্রায় ৩৫ বছর পেশা: র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র...
spot_img