Saturday, March 28, 2026
26 C
Dhaka

ইনডাকশন ও ইনফ্রারেড চুলার খোঁজখবর

বাসায় গ্যাসের অভাব বা কম চাপের কারণে অনেকেই রান্নার বিকল্প হিসেবে বিদ্যুতের চুলার দিকে নজর দেন। বাজারে মূলত দুটি ধরনের বিদ্যুৎচুলা জনপ্রিয়—ইনডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা। তবে এগুলোর মধ্যে কাজের পদ্ধতি ও ব্যবহারিক কিছু পার্থক্য রয়েছে।

ইনডাকশন চুলা তড়িৎ-চুম্বক ক্রিয়ার মাধ্যমে গরম হয়। অর্থাৎ রান্নার পাত্রের সেই অংশই গরম হয় যা চুলার সঙ্গে সংস্পর্শে আসে। এতে চুলার অন্য অংশে হাত লাগলেও পোড়ার ঝুঁকি কম থাকে এবং পাত্র না থাকলে চুলা গরম হয় না। তবে এই চুলায় শুধুমাত্র লোহা বা চুম্বক আকর্ষণকারী পাত্র ব্যবহার করা যায়, যেমন স্টিল, কাস্ট আয়রন বা বিশেষ স্টেইনলেস স্টিল। অ্যালুমিনিয়াম, তামা, সিরামিক, কাচ বা মাটির পাত্র এতে কাজ করে না।

অপরদিকে ইনফ্রারেড চুলা তামার উত্তপ্ত কয়েলের মাধ্যমে ওপর থেকে তাপ দেয়। এতে যেকোনো ধরনের তাপ-সহনশীল পাত্র ব্যবহার করা সম্ভব। তবে চুলার অব্যবহৃত অংশ স্পর্শ করলে পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ইনডাকশন চুলা দ্রুত গরম হয় এবং বিদ্যুৎ সাশ্রয়ী হলেও, ইনফ্রারেড চুলায় পাত্র ব্যবহারে সীমাবদ্ধতা নেই।

ব্যবহারের সতর্কতা:

রান্নার পর গরম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে চুলা পরিষ্কার করবেন না, এতে কাচ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

চুলা সম্পূর্ণ ঠান্ডা হলে নরম কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন।

শক্ত স্ক্রাবার, তারের ব্রাশ বা খসখসে কাপড় ব্যবহার করা থেকে বিরত থাকুন।

রান্নার সময় খাবার বা তরল চুলার ওপর পড়ে গেলে শুকিয়ে যাওয়ার আগে আলতোভাবে মুছে ফেলুন।

পরিষ্কারের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি।

দরদাম:
বাজারে ইনডাকশন চুলার দাম সাধারণত ৩,৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে, আর ইনফ্রারেড চুলার দাম ৪,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে। এসব চুলার সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায়। চাহিদা বাড়ার সঙ্গে দাম পরিবর্তিত হতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রেমের চেয়ে বাস্তবতা, তরুণদের নতুন ভাবনা

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। এক...

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.)...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

মানসিক চাপ মোকাবিলায় বৈজ্ঞানিক পরামর্শ

বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা ও নেতিবাচক তথ্যপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যে...

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে কাপড়ের একটি দোকান থেকে...

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে...

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রনেতা খোরশেদ আলম নিহত

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

পানিতে ডুবে মৃত্যুর আখিরাতের তাৎপর্য

কিছু দুর্ঘটনা মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। সাম্প্রতিক...

এআই সামাজিক মাধ্যমে নতুন দিগন্ত মোল্টবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ অধিগ্রহণ করেছে প্রযুক্তি...

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল বিপুল মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল থাকা...
spot_img

আরও পড়ুন

প্রেমের চেয়ে বাস্তবতা, তরুণদের নতুন ভাবনা

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। এক সময় প্রেম বা আবেগই যেখানে প্রধান বিবেচ্য ছিল, সেখানে এখন আর্থিক স্বচ্ছতা ও অর্থ ব্যবস্থাপনার...

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত করেছে। নতুন এ সিদ্ধান্তের ফলে চীনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে রাউটার রপ্তানিতে কঠোর সীমাবদ্ধতার...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন আর শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী দর্শকদের মধ্যেও দ্রুত...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হককে (বীর প্রতীক) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি...
spot_img