Wednesday, March 11, 2026
23.2 C
Dhaka

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি এখনো বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে নানা সংকট ও চ্যালেঞ্জ থাকলেও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা পুরোপুরি হারায়নি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক সময় শোনা যায় দেশে কিছুই হচ্ছে না বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো কাজ করছে না। কিন্তু বাস্তবতা তা নয়। হয়তো সবকিছু চোখে পড়ছে না। তিনি বলেন, দেশ এক সময় কার্যত আইসিইউতে ছিল—এ কথা অস্বীকার করার সুযোগ নেই। একটি ব্যাংকে যেখানে ৪০ হাজার কোটি টাকা থাকার কথা, সেখানে ৩২ হাজার কোটি টাকা নেই। সেই ব্যাংক এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এর প্রভাব বর্তমান সরকারের পাশাপাশি আগামী সরকারগুলোকেও বহন করতে হবে। তারপরও নানা প্রতিকূলতার মাঝেও বিশ্বে বাংলাদেশের একটি ভালো ইমেজ রয়েছে।

সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ আরও বাড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সামনে কঠিন সময় আসছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবুও সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সবাই হ্যাঁ ভোট দেবেন এবং সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। সঠিক প্রার্থী নির্বাচিত হলে এবারের নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচন হবে এবং কোনো কিছুই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।

হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এমন সুযোগ খুব কম আসে। তাই মানুষের কাছে গিয়ে এই বিষয়টি তুলে ধরা হচ্ছে। তিনি জানান, দেশে কী কী সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সংস্কার শুধু আগামী সরকার নয়, ভবিষ্যতের সরকারগুলোকেও বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ, নারীদের সমান অধিকার এবং সুষ্ঠু বিচার—এসব বিষয়ই সার্বজনীনভাবে হ্যাঁ।

গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেদিন ভোটাররা কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, কারো প্ররোচনায় নয়, বরং যিনি দেশ ও জনগণের জন্য কাজ করবেন তাকেই ভোট দিতে হবে।

আদর্শ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের মানুষ মেধাবী ও দেশের প্রতি দরদি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ এগোতে পারেনি। এবার এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং তারুণ্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছ, সুন্দর ও আদর্শ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...
spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন ইমোজির মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। একটি ছোট ইমোজি অনেক সময় দীর্ঘ বাক্যের সমান...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...
spot_img