Wednesday, March 11, 2026
23.2 C
Dhaka

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত জমি এখন বোরো ধানের পরিপ্রেক্ষিতে তিন ফসলি জমিতে পরিণত হচ্ছে। ভালো ফলনের পাশাপাশি এবার ন্যায্য দাম পাওয়ার আশা করছেন চাষিরা। পাশাপাশি ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

সরজমিনে দেখা গেছে, হাকিমপুরের অধিকাংশ মাঠ এখন সরিষার ফুলে পরিপূর্ণ। সবুজের মাঝে হলুদ সমারোহ প্রকৃতিকে সাজিয়েছে অপরূপভাবে। চারিদিক মধুর মৌ-মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে। আগে এখানে আমন ধান কেটে বোরো রোপণের সময় অধিকাংশ জমি পড়ে থাকত। কিন্তু সরকারিভাবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণের পর থেকে পতিত জমিগুলো চাষের জন্য ব্যবহার হচ্ছে।

কৃষকরা জানান, বিঘা প্রতি সরিষা চাষে খরচ পড়ছে প্রায় ৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে প্রায় ১০ হাজার টাকা। সরিষা চাষের ফলে বোরো আবাদে সারও বাঁচে। কম খরচে লাভজনক হওয়ায় পতিত জমিতে সরিষা চাষে কৃষকেরা আগ্রহী।

চাষি সুমন বলেন, সরিষা চাষ করলে পরিবারের ভোজ্যতেলের চাহিদা মেটানো যায় এবং খৈল বা গোখাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। সরিষার গাছ জ্বালানিতেও কাজে লাগে। বিঘা প্রতি চাষে খরচ ৫ হাজার টাকা, আর ৭-৮ মণ সরিষা উৎপাদন হয়। এতে খরচ বাদ দিয়ে লাভ প্রায় ১০ হাজার টাকা।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, সরিষার আবাদ দিন দিন বাড়ছে। গতবার ভালো দাম পাওয়ায় এবার চাষিরা আরও উৎসাহী। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলন ও ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হবেন। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার চাষাবাদ বাড়ানোর জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছরে ১ হাজার ৪০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বছরে উপজেলায় ২ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল, এবার তা বেড়ে হয়েছে ৩ হাজার ৯০০ হেক্টর।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...
spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন ইমোজির মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। একটি ছোট ইমোজি অনেক সময় দীর্ঘ বাক্যের সমান...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...
spot_img