Wednesday, March 11, 2026
23.2 C
Dhaka

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের শেষ রেস্তোরাঁটিও বন্ধ করে দেউলিয়া হওয়ার আবেদন করেছে আন্টভের্পভিত্তিক ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন ‘বোকার তোভ’। এর মধ্য দিয়ে একসময়ের পরিচিত ও সমৃদ্ধ এই রেস্তোরাঁ ব্যবসার কার্যক্রমের সমাপ্তি ঘটল।

জর্ডানভিত্তিক গণমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে চলতে থাকা আর্থিক সংকটের ফল। বিভিন্ন বাহ্যিক চাপ এই সংকটকে আরও তীব্র করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত বছরের সেপ্টেম্বরে গেন্টে অবস্থিত তাদের একটি শাখা বন্ধ হয়ে যায়। সর্বশেষ আন্টভের্পে অবস্থিত শেষ শাখাটিও বন্ধ করার মধ্য দিয়ে পুরো চেইনের কার্যক্রম থেমে গেল।

প্রতিবেদন অনুযায়ী, একসময় ‘বোকার তোভ’ বেলজিয়ামজুড়ে চারটি শাখা পরিচালনা করত। এর মধ্যে আন্টভের্পে ছিল দুটি, গেন্টে একটি এবং ব্রাসেলসে একটি শাখা। আন্টভের্পের শাখাটি শহরের ঐতিহাসিক ইহুদি কোয়ার্টারে অবস্থিত ছিল, যেখানে প্রায় ২০ হাজার অর্থোডক্স ইহুদি বসবাস করেন।

রেস্তোরাঁ চেইনটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ‘ইসরাইলবিরোধী বয়কট’-এর কথা উল্লেখ করা হয়েছে। গাজায় ইসরাইলি হামলার পর এই বয়কট আরও তীব্র আকার ধারণ করে, যার প্রভাব সরাসরি ব্যবসার ওপর পড়ে বলে প্রতিবেদনে বলা হয়।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য ‘ইহুদি বিদ্বেষ’-এর বিষয়টিও তুলে ধরেছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভার আন্টভের্প শাখা পরিদর্শন করে ‘ইহুদি বিদ্বেষ’-এর নিন্দা জানিয়েছিলেন।

তবে আর্থিক নথির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির দেনা ২০২১ সাল থেকেই বাড়তে শুরু করে এবং তার আগের বছর প্রথমবারের মতো লোকসানের মুখে পড়ে। এতে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক সিদ্ধান্ত ও আর্থিক ব্যবস্থাপনাই এই বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ ছিল।

এই ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরাইলবিরোধী বয়কটের প্রবণতা বাড়ছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ইতোমধ্যে ৩০০টিরও বেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ৮৭৫ জন শিল্পী ‘ইসরাইলি’ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কটে অংশ নিয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...
spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন ইমোজির মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। একটি ছোট ইমোজি অনেক সময় দীর্ঘ বাক্যের সমান...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...
spot_img