Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

প্রস্তুত হচ্ছে আর্টেমিস-২, আগামী মাসে চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদে মনুষ্যবাহী মিশন চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই চাঁদের উদ্দেশে মহাকাশযান উৎক্ষেপণ হতে পারে। এই উদ্দেশ্যে প্রস্তুতি চলছে মহাকাশযান আর্টেমিস-২–এর। খবর: বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক

নাসা জানায়, আজ শনিবার (১৭ জানুয়ারি) স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট এবং ওরিয়ন স্পেস ক্যাপসুলকে ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং (ভিএবি) থেকে উৎক্ষেপণ প্যাডে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা এমন মহাকাশের গভীরে যাবেন, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাননি। এটি ১৯৬০-৭০-এর দশকের অ্যাপোলো মিশনের পর চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণের পথে নতুন ইতিহাসের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উৎক্ষেপণ প্যাডে পৌঁছতে ক্রলার-ট্রান্সপোর্টার-২ ব্যবহার করে চার মাইলের যাত্রা সর্বোচ্চ ১২ ঘণ্টা সময় নেবে। সেখানে প্রকৌশলীরা বিদ্যুৎ সংযোগ, জ্বালানি সরবরাহ লাইন সংযোজনসহ নানা প্রস্তুতি করবেন। জানুয়ারির শেষ দিকে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’–এর মাধ্যমে রকেটে জ্বালানি ভরে পরীক্ষা চালানো হবে। কোনো সমস্যা দেখা দিলে রকেট ও ক্যাপসুলকে আবার ভিএবিতে ফিরিয়ে আনা হবে।

সবকিছু ঠিক থাকলে সম্ভাব্য উৎক্ষেপণ তারিখ হতে পারে ৬ ফেব্রুয়ারি। তবে রকেট প্রস্তুতির পাশাপাশি চাঁদের অবস্থানও সঠিক থাকতে হবে। তাই নির্দিষ্ট উৎক্ষেপণ সময়সীমা হলো- ৬, ৭, ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি; ৬, ৭, ৮, ৯ ও ১১ মার্চ; অথবা ১, ৩, ৪, ৫ ও ৬ এপ্রিল।

আর্টেমিস-২ মিশনের চার ক্রুর মধ্যে আছেন নাসার কমান্ডার রিড ভাইসমান, পাইলট ভিক্টর গ্লোভার এবং মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কখ। কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেনও দ্বিতীয় মিশন বিশেষজ্ঞ হিসেবে দলে থাকবেন। এই মিশনে প্রথমবারের মতো এসএলএস রকেট ও ওরিয়ন ক্যাপসুলে মানুষ নিয়ে উড্ডয়ন করা হবে।

নিরাপদে কক্ষপথে পৌঁছালে নভোচারীরা ওরিয়নের নিয়ন্ত্রণ ও পরিচালনা পদ্ধতি পরীক্ষা করবেন। এটি ভবিষ্যতের চাঁদে অবতরণ মিশনের প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তারা চাঁদের কাছাকাছি গিয়ে ওরিয়নের জীবনধারণ ব্যবস্থা, ইঞ্জিন, বিদ্যুৎ ও নেভিগেশন সিস্টেম পরীক্ষা করবেন। নভোচারীরা চিকিৎসাবিষয়ক পরীক্ষা চালিয়ে গভীর মহাকাশ থেকে তথ্য ও ছবি পাঠাবেন।

পৃথিবীতে ফেরার সময় তারা বায়ুমণ্ডল ভেদ করে ঝাঁকুনিময় যাত্রার পর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন।

নাসা জানিয়েছে, আর্টেমিস–২ মিশনের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের আর্টেমিস-৩ মিশনকে চাঁদে অবতরণের জন্য পথ তৈরি করা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৮ সালের আগে আর্টেমিস–৩ বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য স্পেসএক্সের স্টারশিপ ল্যান্ডার অথবা জেফ বেজোসের ব্লু অরিজিনের যান ব্যবহার হতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...
spot_img

আরও পড়ুন

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...
spot_img