Wednesday, May 6, 2026
25 C
Dhaka

ঢাকা থেকে একদিনে ঘুরে আসা যায়—মনোরম ৪টি জায়গা

রাজধানী ঢাকার কাছাকাছি এমন কিছু মনোরম জায়গা রয়েছে, যেখানে একদিনের ছোট ভ্রমণে প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া মিলবে। ভ্রমণপিপাসুদের জন্য সেরা এই চারটি গন্তব্যের তথ্য নিম্নরূপ—

১. পানাম নগর, নারায়ণগঞ্জ
ঢাকার পাশে সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগর প্রায় ২০ বর্গ কিলোমিটার বিস্তৃত। এটি বিশ্বের ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। কয়েক শতাব্দী পুরনো ভবনগুলো বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। পানাম নগরের কাছেই আছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এবং মেঘনা নদী। নদীর ওপারে বিস্তৃত কাশফুলে ঢাকা মাঠ ঘুরে দেখার সুযোগ আছে।
যোগাযোগ: ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ বা বোরাকের এসি বাসে মোগড়াপাড়া চৌরাস্তা নামতে হবে। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে পানাম নগর পৌঁছানো যায়।

২. নুহাশ পল্লী, গাজীপুর
বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ হাতে নির্মিত এই পল্লী বাগান বাড়ি দর্শনীয়। এখানে আছে বৃষ্টি বিলাস, ভুত বিলাস নামের বাড়ি, ট্রি হাউজ, বিভিন্ন ভাস্কর্য ও প্রায় ৩০০ প্রজাতির গাছের বাগান। পদ্ম পুকুর ও মৎস্য কন্যা, প্রাগৈতিহাসিক প্রাণীর অনুকীর্তি দেখতেও পারবেন।
যোগাযোগ: ঢাকা থেকে বাসে গাজীপুরের হোতাপাড়া নামক বাস স্ট্যান্ডে নেমে, রিকশা বা সিএনজিতে নুহাশ পল্লী সহজেই পৌঁছানো যায়।

৩. মৈনট ঘাট, দোহার
ঢাকার কাছের দোহার উপজেলায় অবস্থিত মৈনট ঘাটকে ‘মিনি কক্সবাজার’ বলা হয়। এখানে সূর্যাস্তের দৃশ্য, পদ্মার ইলিশ এবং নৌকাভ্রমণের আনন্দ উপভোগ করা যায়। সাগরের অভিজ্ঞতা মনে করিয়ে দেওয়া এই ঘাট দিনে কয়েক ঘণ্টার জন্য ঘুরে আসার জন্য উপযুক্ত।
যোগাযোগ: গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে থেকে বাসে সরাসরি মৈনট ঘাটে যাওয়া যায়।

৪. জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ
ঢাকা থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে রূপগঞ্জের জিন্দা পার্কে কম খরচে প্রকৃতির মাঝে সময় কাটানো যায়। পার্কটিতে রয়েছে ২৫০ প্রজাতির দশ হাজারের বেশি গাছ, ৫টি জলাধার, চিড়িয়াখানা, নৌবহর, ক্যান্টিন ও লাইব্রেরি। রেস্টুরেন্ট ও গেস্টহাউস থাকার সুবিধাও রয়েছে।
যোগাযোগ: ঢাকার যেকোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোডে এসে ৩০০ ফিট রাস্তার প্রান্ত থেকে লোকাল সিএনজি বা লেগুনা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে অটোরিকশায় পৌঁছানো যায়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয়...

গরমে ঘামাচি থেকে রেহাই পেতে যা করবেন

গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে দেখা...

যদি পারমাণবিক হামলা হয়: বাঁচার জরুরি কৌশল কী

হঠাৎ কোনো শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে প্রথম কয়েক মিনিটই...

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...
spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে জিন ইসলামের এক অনন্য ঘটনার স্মৃতি বহন করে। ইসলামের সূচনালগ্নে একদল জিন এখানে...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত আমরা পরিশোধিত গমের আটার রুটির মধ্যেই সীমাবদ্ধ থাকি। অথচ বিভিন্ন শস্য থেকে তৈরি নানা ধরনের...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়েছিল—এই ধারণা এখন বিজ্ঞানীদের কাছে সুপ্রতিষ্ঠিত। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, হালাল উপার্জন ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত জীবিকা...
spot_img