Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

নির্যাতনের মাঝেও অটল ঈমানের প্রতীক সুমাইয়া (রা.)

ইসলামের ইতিহাসে প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদ হিসেবে সুমাইয়া বিনতে খাব্বাত (রা.) এক অনন্য মর্যাদায় স্মরণীয় হয়ে আছেন। ইসলামের সূচনালগ্নে ঈমান গ্রহণের কারণে মক্কার কুরাইশদের নির্মম নির্যাতনের শিকার হন তিনি। অটল বিশ্বাস, অসীম ধৈর্য ও ত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন— আল্লাহর সন্তুষ্টির চেয়ে দুনিয়ার কোনো কিছুই অধিক মূল্যবান নয়।

সুমাইয়া ছিলেন ইয়াসির ইবনে আমিরের স্ত্রী এবং বিশিষ্ট সাহাবি আম্মার ইবনে ইয়াসিরের মাতা। আম্মার ছিলেন ইসলামের প্রথম মসজিদ নির্মাণে যুক্ত সাহাবিদের অন্যতম। পুরো পরিবারই ইসলামের প্রথম দিককার অনুসারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসলাম গ্রহণের অপরাধে কুরাইশরা তাদের সবাইকে লোহার বর্ম পরিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখত। সুমাইয়াকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে রাখা হতো, মাথার ওপর প্রখর সূর্যের তাপে দীর্ঘ সময় নির্যাতন চলত। সন্ধ্যায় সাময়িকভাবে মুক্তি দেওয়া হলেও পরদিন আবার শুরু হতো একই নির্মমতা।

সুমাইয়া বিনতে খাব্বাত ছিলেন আবু হুজাইফা বিন আল-মুগিরা আল মাখজুমির দাসী। তিনি ছিলেন আবিসিনীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী। সে সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গিতে তাঁকে নীচকুলজাত হিসেবে বিবেচনা করা হলেও চিন্তা, বিবেক ও সাহসিকতায় তিনি ছিলেন অনন্য। জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন, ঈমানের শক্তিই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে।

জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ (সা.) আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে নির্যাতনের দৃশ্য দেখে অত্যন্ত ব্যথিত হন এবং তাঁদের জন্য দোয়া করেন। একই সঙ্গে জান্নাতের সুসংবাদ দেন। ইমাম আহমাদ ও ইবনে মাজাহর বর্ণনায় রয়েছে, সর্বপ্রথম যে সাতজন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন, সুমাইয়া তাঁদের অন্যতম ছিলেন।

ইসলামের দাওয়াত প্রকাশ্যে আসার পর সুমাইয়া, তাঁর স্বামী ইয়াসির ও পুত্র আম্মার কুরাইশদের তীব্র নির্যাতনের মুখে পড়েন। বহিরাগত ও দাস পরিবার হওয়ায় তাঁদের পক্ষে সহায়তা করার মতো কেউ ছিল না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত অত্যাচার। নবী (সা.) তাঁদের সাহস জোগাতেন এবং বলতেন, হে ইয়াসিরের পরিবারবর্গ ধৈর্য ধরো! তোমাদের জন্য জান্নাত নির্ধারিত রয়েছে।

এক সন্ধ্যায় আবু জাহেল অশালীন ভাষায় গালাগাল করার একপর্যায়ে সুমাইয়ার দিকে বর্শা নিক্ষেপ করে। সেই আঘাতে ৬১৫ খ্রিষ্টাব্দে তিনি শাহাদাতবরণ করেন এবং ইসলামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকেন। পরে তাঁর স্বামী ইয়াসির ও পরিবারের অন্য সদস্যরাও নির্যাতনের শিকার হয়ে শাহাদাত লাভ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img