Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ক্রোম ব্যবহারকারীদের জন্য বাড়তি সতর্কতা

বছরের শেষভাগে এসে সাইবার ঝুঁকি আবারও বাড়তে শুরু করেছে। ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারকে ঘিরে নতুন করে সতর্কতা জারি করেছে একাধিক নিরাপত্তা সংস্থা। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় বাড়তি সচেতনতা প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের বিভিন্ন দেশে ক্রোম ব্যবহারকারীরা সম্প্রতি ব্রাউজারের গতি ধীর হয়ে যাওয়া, নিজে থেকেই রিস্টার্ট হওয়া এবং অস্বাভাবিক কার্যক্রমের অভিযোগ করেছেন। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, এসব সমস্যার পেছনে সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নতুন করে ক্র্যাক শঙ্কা তৈরি হওয়ায় উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে একটি সংঘবদ্ধ সাইবার চক্র। বিশেষ করে ল্যাপটপ ও ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণা সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক পরিসরে একাধিক চক্র এ ধরনের আক্রমণে সক্রিয় রয়েছে।

ইতোমধ্যে গুগল ক্রোমের কয়েকটি সংস্করণে নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা জানান, সাইবার চক্র লক্ষ্যবস্তু ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি নকল ওয়েবপেজ তৈরি করছে, যার মাধ্যমে ডিভাইসে প্রবেশ করে তথ্য চুরি করা হচ্ছে। পুরোনো সংস্করণের ক্রোমে এই ঝুঁকি তুলনামূলক বেশি। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স—তিন প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দেওয়া হলেও অনেক ব্যবহারকারী তা ইনস্টল করছেন না।

গবেষণা সংস্থাগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের আক্রমণ ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়কেই লক্ষ্য করে হতে পারে। নির্দিষ্ট কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা গুরুত্বপূর্ণ ডেটা হাতিয়ে নেওয়াই মূল উদ্দেশ্য। তাই নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে ব্রাউজার আপডেট রাখা জরুরি।

ক্রোম আপডেট করার পদ্ধতিও সহজ। প্রথমে ব্রাউজার খুলে উপরের ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর হেল্প অপশন থেকে অ্যাবাউট অংশে গেলে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান সংস্করণ দেখাবে এবং নতুন আপডেট থাকলে তা ইনস্টল করার নির্দেশ দেবে। এতে ব্যবহারকারী সহজেই জানতে পারবেন ডিভাইসে কোন সংস্করণের ক্রোম ইনস্টল রয়েছে এবং আপডেট প্রয়োজন কি না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img