Tuesday, March 24, 2026
25 C
Dhaka

শীতের সবজি পরিষ্কারে বাড়তি সতর্কতা কেন প্রয়োজন

শীতের অত্যন্ত জনপ্রিয় সবজি বাঁধাকপি। মিহি করে কেটে পরিমিত মসলাপাতি দিলে এর স্বাদ অনেকের কাছেই প্রিয়। তবে রান্নার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি ভালোভাবে পরিষ্কার করা। স্তরে স্তরে সাজানো পাতার ভেতরে পোকামাকড় লুকিয়ে থাকলেও বাইরে থেকে তা সহজে বোঝা যায় না।

বাঁধাকপি আলাদা করে খোসা ছাড়ানোর সুযোগ নেই। তাই অনেকেই কেবল বাইরের অংশ পানি দিয়ে ধুয়েই রান্না করে ফেলেন। এতে উপরের ধুলোময়লা বা কিছু কীটনাশক ধুয়ে গেলেও ভেতরের স্তরে থাকা পোকামাকড় থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত জীবনযাপনবিষয়ক প্রতিবেদনে বলা হয়, বাজার থেকে কেনা বাঁধাকপি একবার ধুয়ে নিলেই যথেষ্ট নয়, বরং কয়েকটি ধাপে পরিষ্কার করতে হবে। প্রথমেই বাঁধাকপির বাইরের দিকের কয়েকটি স্তর কেটে ফেলে দিতে হবে, কারণ এই অংশেই ধুলাবালি ও জীবাণু বেশি জমে থাকে।

এরপর গোটা বাঁধাকপিটি প্রথমে অর্ধেক এবং পরে আবার দুই ভাগ করে চার টুকরা করতে হবে। মাঝখানের শক্ত কাণ্ডের অংশটি কেটে বাদ দিলে পাতাগুলো সহজে আলাদা করা যায়। এরপর প্রতিটি স্তর আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো পোকামাকড় লুকিয়ে থাকার সুযোগ না থাকে।

পাতাগুলো আলাদা করার পর উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে অন্তত দশ মিনিট ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে যদি কোনো পোকামাকড় থাকে, তা পানির ওপরে ভেসে উঠবে। পরে পাতাগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

লবণের পরিবর্তে উষ্ণ পানিতে ভিনেগার মিশিয়েও ভিজিয়ে রাখা যেতে পারে। এতে মাটি, কীটনাশক ও ক্ষতিকর উপাদান আরও ভালোভাবে পরিষ্কার হয়। তবে ভিনেগার মেশানো পানিতে ভেজানোর পর পাতাগুলো অবশ্যই আবার সাধারণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর রান্নায় ব্যবহার করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু বাঁধাকপি নয়, যেকোনো সবজি ধোয়ার ক্ষেত্রেই উষ্ণ পানি ব্যবহার করলে প্রাথমিকভাবে ধুলোময়লা ও ক্ষতিকর উপাদান দূর করা সহজ হয়, যা স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাম্পে তেল নেই, বিপাকে চালকরা

জ্বালানি তেলের সংকটে পিরোজপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ...

ছুটি শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আবারও...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

মেসেজিং অ্যাপের সীমা ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

শরণখোলায় কিশোরীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা...

ছয় রোজায় বছরের সমান সওয়াব

রমজান মাস শেষ হলেও ইবাদতের সুযোগ থেমে যায় না।...

কিশোরগঞ্জে বিরোধের জেরে কিশোর নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিনের বিরোধের জেরে ইমন নামের এক কিশোরকে...

ঢাকাতেই ঈদের ছুটি কাটানোর সেরা জায়গা

ঈদের ছুটিতে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। যানজট...

ফেসবুকে কনটেন্ট বানিয়েই আয় করার নতুন সুযোগ

ফেসবুকে কনটেন্ট পোস্ট করেই মাসে হাজার ডলার আয়ের সুযোগ...

ফরিদগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ, আটক সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে...

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে সিলগালা ডক্টরস কেয়ার

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার...

বারিধারা থেকে সাবেক এমপি আটক

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ...

ঘরেই বানান বাসন্তী পোলাও

ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বাসন্তী পোলাও একটি জনপ্রিয় নাম। বিশেষ...

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...
spot_img

আরও পড়ুন

পাম্পে তেল নেই, বিপাকে চালকরা

জ্বালানি তেলের সংকটে পিরোজপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। পেট্রোল ও অকটেন না থাকায় অনেক...

ছুটি শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

মেসেজিং অ্যাপের সীমা ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে। শুধু মেসেজ নয়, ছবি, ভিডিও, স্ট্যাটাস ও ভয়েস নোটের মাধ্যমে ব্যক্তিগত ও...

শরণখোলায় কিশোরীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা...
spot_img