Tuesday, September 8, 2026
30 C
Dhaka

মেরাজে নবীজির ভ্রমণে কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়

আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের এক মহিমান্বিত রজনী মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। পৃথিবী যখন গভীর নিদ্রায় নিমগ্ন, তখন আসমান সাজছিল তার রবের সবচেয়ে প্রিয় মেহমানকে অভ্যর্থনা জানাতে। মেরাজের এই সফর ছিল শুধু ভৌত ভ্রমণ নয়; বরং কষ্টে জর্জরিত এক নবীর হৃদয়ের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা ও সম্মাননা।

সেই সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এসেছিল গভীর বেদনা। কুরাইশদের নির্যাতন, প্রিয় চাচা আবু তালিবের ইন্তেকাল এবং উম্মুল মুমিনিন হজরত খাদিজা রা.-এর ওফাত—সবকিছু মিলিয়ে সেই বছর ইতিহাসে ‘আমুল হুজন’ বা দুঃখের বছর নামে পরিচিত হয়ে ওঠে। তখন নবীজির বয়স ছিল ৫১ বছর। এই দুঃসময়ে আল্লাহ তায়ালা তাঁকে নিজের সান্নিধ্যে ডেকে নেন মেরাজের অলৌকিক সফরের মাধ্যমে।

এক নিঝুম রাতে এশার নামাজের পর কাবাসংলগ্ন হাতিমে বিশ্রাম নিচ্ছিলেন নবীজি। সে সময় জিবরাইল আ. আগমন করেন। নবীজিকে নিয়ে যাওয়া হয় জমজম কূপের কাছে। সেখানে তাঁর বক্ষ মুবারক বিদীর্ণ করে হৃদপিণ্ড বের করে জমজমের পবিত্র পানিতে ধৌত করা হয়। এরপর ঈমান ও প্রজ্ঞায় পরিপূর্ণ একটি স্বর্ণের পেয়ালা তাঁর বুকে ঢেলে পুনরায় তা বন্ধ করে দেওয়া হয়, যেন ঊর্ধ্বাকাশের সেই মহান সফরের ভার বহনে তিনি প্রস্তুত হন।

এরপর উপস্থিত করা হয় দ্রুতগতির সওয়ারি বুরাক। নবীজি বুরাকে আরোহণ করে মুহূর্তের মধ্যেই মক্কা থেকে বায়তুল মাকদিসে পৌঁছে যান। সেখানে সব নবী-রসুল একত্রিত ছিলেন। নবীজি দুই রাকাত নামাজে তাঁদের ইমামতি করেন এবং নবীদের নেতা হিসেবে সম্মান লাভ করেন। এরপর জিবরাইল আ. দুধ ও শরাবের দুটি পাত্র পেশ করলে নবীজি দুধের পাত্র গ্রহণ করেন। তখন জিবরাইল আ. বলেন, “আপনি স্বভাবজাত ফিতরাতকেই বেছে নিয়েছেন; অন্যথায় আপনার উম্মত পথভ্রষ্ট হতো”।

এরপর শুরু হয় আসমানসমূহে ভ্রমণ। প্রথম আসমানে নবীজি সাক্ষাৎ করেন মানবজাতির পিতা হজরত আদম আ.-এর সঙ্গে। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয় হজরত ঈসা আ. ও হজরত ইয়াহইয়া আ.-এর সঙ্গে। তৃতীয় আসমানে দেখা মেলে অপরূপ সৌন্দর্যের অধিকারী হজরত ইউসুফ আ.-এর। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় হজরত ইদরিস আ.-এর সঙ্গে। পঞ্চম আসমানে ছিলেন হজরত হারুন আ.। ষষ্ঠ আসমানে নবীজি সাক্ষাৎ পান হজরত মুসা আ.-এর। আর সপ্তম আসমানে তিনি হজরত ইবরাহিম আ.-কে দেখতে পান, যিনি বায়তুল মামুরে হেলান দিয়ে বসে ছিলেন। প্রতিটি আসমানেই নবীজিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাঁর মর্যাদা আরও সুস্পষ্ট হয়ে ওঠে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img