Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ছে ব্যস্ত শহুরে জীবনেই

একটা সময় ছিল যখন মানুষ সপ্তাহের নির্দিষ্ট দিনে হাটে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। নির্দিষ্ট ওই দিনের জন্য কেনাকাটা জমিয়ে রাখা হতো। এরপর সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নিত্যদিনের বাজার। মানুষ বাজারে গিয়ে দোকান ঘুরে কিনতেন তাদের পছন্দের জিনিসপত্র। প্রযুক্তির উৎকর্ষ এবং ইন্টারনেটের উত্থানের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন বাজার। এখন আর শপিং মলে না গিয়েও ঘরে বসেই কেনাকাটা করা সম্ভব। শুধু অর্ডার করলেই পণ্য পৌঁছে যাচ্ছে ঘরের দুয়ারে।

মানুষের ব্যস্ততা এবং অনলাইনের সহজলভ্যতার কারণে অনলাইন কেনাকাটা দিন দিন বেড়েই চলেছে। সময় বাঁচাতে অনেকে অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছেন। তাই যেকোনও অনুষ্ঠান বা নিত্যদিনের কেনাকাটা অনলাইন মাধ্যমেও করা হচ্ছে। তবে ক্রেতাদের মধ্যে পণ্যের মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু প্রশ্নও থেকে যায়।

বেসরকারি চাকরিজীবী মাহফুজুর রহমান জানান, ‘অনলাইনে কেনাকাটা করি মূলত সময় বাঁচাতে। ব্যস্ততার কারণে শপিং মলে যাওয়া হয় না। এবার ঈদে কিছু শাড়ি অনলাইনেই অর্ডার করেছি। তবে সময় থাকলে সরাসরি মার্কেটে গিয়ে কেনাকাটা করাই ভালো, কারণ আমাদের দেশে খুব বেশি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান নেই।’

অন্য একজন বেসরকারি চাকরিজীবী সিনথিয়া রহমান বলেন, ‘আমার প্রায় ৮০ ভাগ কেনাকাটা অনলাইনে হয়। অফিসের পর বাসার কাজের ফাঁকে এটি ভরসার উৎস। বাসার চামচ থেকে বিছানার চাদর পর্যন্ত সব অনলাইনে কিনি। শুধু মাপ-জোকের পণ্যের জন্য শপে যাই। এবার ঈদের জন্য ৩টি শাড়ি অর্ডার করেছি, যা দ্রুত পৌঁছাবে।’

মুন্সিগঞ্জের রিমানা আফরোজ রূপা জানিয়েছেন, ‘অনলাইন কেনাকাটা শুধু সময় বাঁচায় না, দূরত্বও কমায়। সাধারণত আমার কেনাকাটা ঢাকায় করা হতো, এখন অনলাইনেই পেয়ে যাচ্ছি। তবে শাড়ি বা ড্রেস কিনলে অনেক সময় রঙ বা কাপড় ভিন্ন হয়। তাই সব সময় বিশ্বাসযোগ্য পেজ থেকে কেনাই ভালো।’

অনলাইন কেনাকাটা দীর্ঘদিন ধরে করে আসছেন হাসনাত। তার মতে, ‘বিশ্বাসযোগ্য পেজ থেকে কেনাকাটা করা উচিত। হেডফোন, হাতঘড়ি অনলাইনে কিনি, পোশাক হলে ব্র্যান্ডেড শোরুমের পেজ থেকে। না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি।’

দেশীয় ব্র্যান্ড দেশালের বসুন্ধরা সিটি আউটলেটের ম্যানেজার মো. ইব্রাহিম সজিব বলেন, ‘আমাদের শোরুমে থাকা সব প্রোডাক্ট অনলাইনে ওয়েবসাইটে পাওয়া যায়। ঈদে বিক্রি শোরুমের তুলনায় অনলাইনে বেশি। অনলাইনে পণ্য পছন্দ না হলে তা ডেলিভারিম্যানের কাছে ফেরত দিয়ে পরিবর্তন করা যায়।’

অনলাইনে ব্যবসা শুরু করেছেন মো. রাফি। ‘সলো ভাইব’ নামের পেজ থেকে জুতা বিক্রি শুরু করেছেন। তিনি জানান, ‘শপ নেই, বাসাটাকেই স্টোর হিসেবে ব্যবহার করি। অনলাইনে ভালো ব্যবসা হচ্ছে, আশা করি আরও বড় হবে।’

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, গত বছরের তুলনায় এই বছর মার্চেন্ট ট্রানজেকশন বেড়েছে গড়ে ৩৫ শতাংশ।

তবে অনলাইনে কেনাকাটা না করে সরাসরি দোকানে যেতেও ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশে অনলাইন বাজার এখনও সঠিকভাবে গড়ে ওঠেনি। দেখা-শোনা ছাড়া কেনা ঝুঁকিপূর্ণ। সরাসরি মার্কেটে কেনাই ভালো।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘ঈদের আগে মার্কেটে ঘুরে কেনাকাটার আনন্দ আলাদা। সব অনলাইন হয়ে গেলে পরিবারের আনন্দও কমে। প্রযুক্তি থাকলেই সব ভরসা না করা উচিত, সময় বের করে পরিবারকে সময় দিতে হবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img