Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

সৌরজগতের শেষ প্রান্তে ভয়েজারের রহস্যময় যাত্রা

সৌরজগত বলতে আমরা সাধারণত সূর্য ও তার চারপাশে ঘূর্ণমান আটটি গ্রহকেই বুঝি। তবে প্রকৃতপক্ষে এটি গ্রহ, উপগ্রহ, বামন গ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং আন্তগ্রহ ধূলিকণার বিশাল পরিবার। এই সৌরজগতের প্রান্তে থাকা অঞ্চল পর্যবেক্ষণ করতে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভয়েজার ১ ও ভয়েজার ২ নামের দুটি মহাকাশযান পাঠায়। প্রায় পাঁচ দশকের যাত্রার পর এই মহাকাশযান দুটি সৌরজগতের সীমানা অতিক্রম করার সময় এক ‘আগুনের দেয়াল’-এর মুখোমুখি হয়েছিল। নাসার তথ্যমতে, সেখানে তাপমাত্রা ছিল ৩০ হাজার থেকে ৫০ হাজার কেলভিন বা প্রায় ৫৪ হাজার থেকে ৯০ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।

বিজ্ঞানীদের মধ্যে সৌরজগতের শেষ সীমানা কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ ওর্ট ক্লাউডকে বা সূর্যের মহাকর্ষীয় প্রভাবের শেষ সীমাকেই সৌরজগতের শেষ প্রান্ত মনে করেন। তবে অনেক মহাকাশবিজ্ঞানী হেলিওপজকে সৌরজগতের প্রকৃত সীমানা মনে করেন। সূর্য থেকে নিয়মিত চার্জযুক্ত কণার প্রবাহ সৌরবায়ু নামে পরিচিত। এই সৌরবায়ু প্লুটোর দূরত্বের প্রায় তিন গুণ পথ অতিক্রম করে হেলিওস্ফিয়ার নামের একটি বিশাল বুদ্বুদ তৈরি করে। হেলিওস্ফিয়ারের শেষ সীমানাকেই বলা হয় হেলিওপজ।

নাসার তথ্যমতে, হেলিওপজ হলো সেই স্থান যেখানে সৌরবায়ু ও আন্তনাক্ষত্রিক বায়ুর চাপ একে অপরের সঙ্গে ভারসাম্য রক্ষা করে। মহাকাশে এগিয়ে চলার সময় হেলিওস্ফিয়ারের ভেতরের পরিবেশ অনেকটা সাগরে চলন্ত জাহাজের ধাক্কার মতো অনুভূত হয়। ২০১২ সালের ২৫ আগস্ট ভয়েজার ১ প্রথম মহাকাশযান হিসেবে হেলিওস্ফিয়ার অতিক্রম করে হেলিওপজে পৌঁছায়। পরবর্তীতে ২০১৮ সালে ভয়েজার ২ একই পথ অনুসরণ করে।

হেলিওপজ অতিক্রমের সময় মহাকাশযান দুটি ৩০ হাজার থেকে ৫০ হাজার কেলভিন তাপমাত্রার সম্মুখীন হয়েছিল। এত প্রচণ্ড তাপমাত্রা থাকা সত্ত্বেও মহাকাশযান গলে যায়নি, কারণ এই অঞ্চলের কণার ঘনত্ব খুব কম এবং কণাগুলো ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ফলে মহাকাশযানের বডির সঙ্গে কণাগুলোর সংঘর্ষের সম্ভাবনা অনেক কম থাকে এবং যথেষ্ট তাপ পরিবাহিত হয় না।

ভয়েজার ১ ও ২ যানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, হেলিওপজের ঠিক বাইরের চৌম্বকক্ষেত্র হেলিওস্ফিয়ারের ভেতরের চৌম্বকক্ষেত্রের সমান্তরাল। প্রথমে মনে করা হয়েছিল এটি কাকতালীয়, তবে পরে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এটি প্রকৃতপক্ষে হেলিওস্ফিয়ারের একটি বৈশিষ্ট্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...
spot_img

আরও পড়ুন

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র মহররম মাস। ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ এই মাসকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ‘আল্লাহর মাস’ বলে অভিহিত...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে শাওন (২৫) নামের এক কর্মচারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া...
spot_img