Thursday, April 23, 2026
26 C
Dhaka

ডলারের দামে চাপ, কমছে মোবাইল কেনা

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি পুরোনো মোবাইল দোকানের সামনে সাঁটানো কাগজে লেখা ছিল, দোকানটি ভাড়া হবে। বিষয়টি নজরে আসার পর খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস ধরে বিক্রি না থাকায় বাধ্য হয়ে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক। এমন চিত্র শুধু একটি দোকানে নয়, আশপাশের একাধিক মার্কেটেও দেখা যাচ্ছে।

মিরপুর ১ নম্বরের সালেহউদ্দিন ভবনসহ আশপাশের বিভিন্ন মোবাইল মার্কেটে ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি খুবই কম। বিক্রেতারা জানান, নির্বাচন ঘিরে বিক্রি বাড়ার যে আশা ছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন হয়নি। বরং বছরের শেষ দিকে অন্যান্য সময়ের তুলনায় বিক্রি আরও কমে গেছে। অনেক দোকানে দিনের পর দিন উল্লেখযোগ্য বিক্রি না থাকায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

দেশের একটি পরিচিত চেইন মোবাইল শপ রাজধানীতে তাদের ছয়টি শোরুম বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান বিক্রি দিয়ে শোরুম পরিচালনার খরচ ওঠানো যাচ্ছে না। ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে আবার নতুন করে শোরুম চালুর চিন্তা করা হবে।

করোনার আগে দেশে বছরে মোবাইল উৎপাদন ও আমদানির সংখ্যা ছিল চার কোটির বেশি, আর বিক্রি হতো সাড়ে তিন কোটি বা তার কাছাকাছি। তবে তিন বছরের ব্যবধানে এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে বছরে প্রায় দুই কোটি মোবাইল ফোন বিক্রি কমে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চলতি বছরের প্রথম ১১ মাসে দেশে মোবাইল উৎপাদন হয়েছে ২ কোটি ১২ লাখ ১০ হাজার ইউনিট। একই সময়ে টুজি, ফোরজি ও ফাইভজি মিলিয়ে আমদানি হয়েছে মাত্র ৪৭ হাজার ৬৭৪টি সেট। নভেম্বর মাসে কোনো মোবাইল ফোন আমদানি হয়নি বলেও তথ্য পাওয়া গেছে। কোনো কোনো মাসে আমদানি হয়েছে মাত্র পাঁচটি সেট, আবার কোথাও ৪০ বা ৯৫টি সেটের মতো খুব কম সংখ্যাও দেখা গেছে। সব মিলিয়ে চলতি বছরে উৎপাদন ও আমদানি মিলিয়ে মোট মোবাইল ফোনের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৪টি।

সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর মাসের হিসাব যুক্ত হলেও সামগ্রিক চিত্রে খুব বড় কোনো পরিবর্তন হবে না। গত কয়েক বছরের তুলনায় চলতি বছরের বিক্রি উল্লেখযোগ্যভাবে কম।

মোবাইল উৎপাদক ও আমদানিকারকদের মতে, আগে দেশে বছরে গড়ে চার কোটির বেশি মোবাইল বিক্রি হতো। দুই বছর আগেও তিন কোটির বেশি সেট বিক্রি হয়েছে। কিন্তু গত বছর থেকে এই খাতে বড় ধরনের ধস নেমেছে। করোনার পর থেকেই বাজারে মন্দা শুরু হয়, যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে দেশে মোবাইল উৎপাদন ছিল ২১ লাখ ৬৭ হাজার ইউনিট, অক্টোবরে ২৩ লাখ ৫২ হাজার এবং নভেম্বরে ২৪ লাখ ৩২ হাজার ইউনিট। অর্থাৎ সাম্প্রতিক মাসগুলোতে উৎপাদন কিছুটা বেড়েছে, তবে সামগ্রিকভাবে বিক্রির তুলনায় তা এখনও কম।

এ বিষয়ে দেশের মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বিএমপিআইএ’র যুগ্ম সম্পাদক রিজওয়ানুল হক বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এর জন্য দায়ী। তার ভাষায়, দেশের বাজারে মোবাইল উৎপাদন ও বিক্রি আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

তিনি আরও জানান, ডলারের দাম বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি— এসব কারণ একসঙ্গে মোবাইল বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাজার কবে ঘুরে দাঁড়াবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে রাজি হননি।

পূর্ববর্তী বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে দেশে উৎপাদিত মোবাইল ফোনের সংখ্যা ছিল ৩ কোটি ১৪ লাখ ৭২ হাজার। ২০২১-২২ অর্থবছরে বাজারে আসে সাড়ে চার কোটি মোবাইল সেট, যার মধ্যে এক কোটি আমদানি করা এবং বাকিগুলো দেশে উৎপাদিত। ২০২০-২১ অর্থবছরে মোট বাজারে আসে ৪ কোটি ১০ লাখ ফোন, এর মধ্যে আমদানি ছিল দেড় কোটি এবং দেশে উৎপাদিত ছিল ২ কোটি ৬০ লাখ ইউনিট। আর ২০১৯-২০ অর্থবছরে মোট ২ কোটি ৯৪ লাখ মোবাইল ফোনের মধ্যে আমদানি ছিল ১ কোটি ৪৯ লাখ এবং দেশে উৎপাদিত ছিল ১ কোটি ৪৫ লাখ সেট।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img