Sunday, June 7, 2026
27.7 C
Dhaka

উপকূলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় নির্বাচনী ইশতেহারে সুনির্দ্দিষ্ট অঙ্গীকারের দাবি

পরিবেশকর্মীরা নির্বাচনী ইশতেহারে উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সুনির্দ্দিষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, পরিবেশগত বিপর্যয়ের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে জনসংখ্যা কমছে এবং মানুষ জীবন-জীবিকা হারাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক অঙ্গীকার ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ডাব্লিউভিএ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সভায় এই দাবি জানানো হয়। সভার সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। সভায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র উপকূলীয় সংকট মোকাবেলায় প্রস্তাব উপস্থাপন করেন।

সভায় বক্তৃতা করেন বাপা সহ-সভাপতি ও বেন-এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, বেন-এর বৈশ্বিক সমন্বয়কারী ড. মো. খালেকুজ্জামান, বাপার সহ-সভাপতি মহিদুল হক খান, অধ্যাপক এম. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির ও যুগ্ম সম্পাদক অধ্যাপক আহমেদ কামরুজ্জামান।

সভায় প্রস্তাবিত ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বিশেষ এলাকা ঘোষণা করা, উপকূলের প্রাণ-প্রকৃতি সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, লোনা পানি নিয়ন্ত্রণ ও নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা, দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিটি বাড়ি শেল্টার হোম হিসেবে গড়ে তোলা।

দাবিতে আরও বলা হয়, উপকূল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূক্তভোগী জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, সুন্দরবনকে কার্যকরভাবে সুরক্ষিত রাখতে হবে, নদ-নদী ও জলাশয় দখল ও দূষণমুক্ত করতে হবে, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তুলতে হবে এবং টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ ও পুরনো বাঁধ মেরামত করতে হবে। এছাড়া কৃষির উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে এবং উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

সভায় বলা হয়, বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশের দায় মাত্র ০.৪ শতাংশ হলেও দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে একটি। উপকূলীয় অঞ্চলে গত ২০ বছরে দুর্যোগ ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের জীবন-জীবিকা, খাদ্য, পানি, বাসস্থান ও অন্যান্য সংকট তৈরি হচ্ছে। অপরিকল্পিত চিংড়ি চাষ ও লবণাক্ততার আগ্রাসনে সুন্দরবনে সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার নিরাপদ পানির অভাবে অনিরাপদ পানি খেতে বাধ্য হচ্ছে।

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা গত ৩৫ বছরে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ পিপিটি থেকে ৭ পিপিটি হয়েছে। এর কারণে কৃষি উৎপাদন কমছে। শুধু সাতক্ষীরা অঞ্চলে কৃষি উৎপাদন প্রতি বছর গড়ে ৩.৪৫ শতাংশ হারে কমছে, যা খাদ্য সংকট বাড়াচ্ছে। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, প্রি-একলেম্পসিয়া ও নারীদের জরায়ু সংক্রমণ এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে বাড়ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...
spot_img

আরও পড়ুন

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির গবেষকেরা জানিয়েছেন, সৌরজগতের সবচেয়ে বড়...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া বারবার শপথ করা নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রয়োজনের ক্ষেত্রে শপথ করা বৈধ হলেও...

চ্যাটজিপিটির স্মৃতিশক্তি আরও বাড়াল ওপেনএআই, গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন

চ্যাটজিপিটির মেমোরি বা তথ্য মনে রাখার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনেছে ওপেনএআই। নতুন আপডেটের ফলে ব্যবহারকারীদের সঙ্গে হওয়া আগের কথোপকথনের তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ...
spot_img