Saturday, June 6, 2026
34.7 C
Dhaka

ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বাছাই করুন

শীতকালে ত্বকের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। সুস্থ, কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য ময়েশ্চারাইজারের ব্যবহার অপরিহার্য। তবে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলেই যথেষ্ট নয়; কীভাবে, কখন এবং কতটা ব্যবহার করা হচ্ছে সেটিই মূল বিষয়। সঠিক পদ্ধতিতে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ও সুস্থতা দীর্ঘ সময় ধরে বজায় থাকে।

ত্বক চর্চার মূল ভিত্তি তিনটি ধাপে দাঁড়ায়—ত্বক পরিষ্কার রাখা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা নেওয়া। বিংদিয়া এক্সক্লুসিভের প্রধান শারমিন কচি বলেন, “ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা জোগায়, ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ স্তরকে শক্তিশালী করে এবং ত্বককে নরম ও মসৃণ রাখে।” তিনি আরও বলেন, ময়েশ্চারাইজারের উপাদান ত্বকের ভেতরে পানি টেনে আনে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

ত্বক প্রতিদিন স্বাভাবিকভাবে পানি হারায়, গোসল বা মুখ ধোয়ার সময় প্রাকৃতিক তেলও কমে যায়। যদি এই ঘাটতি পূরণ না হয়, ত্বকের সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ে। শারমিন কচি জানান, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার ত্বকের প্রাকৃতিক সুরক্ষাবলয়কে মজবুত করে, একজিমা বা অতিরিক্ত সংবেদনশীলতার ঝুঁকিও কমায়।

ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বকের জন্য পানিভিত্তিক হালকা ময়েশ্চারাইজার উপযুক্ত। শুষ্ক ত্বকের জন্য ঘন ও সমৃদ্ধ ময়েশ্চারাইজার বেশি কার্যকর। সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিহীন এবং ত্বকের সুরক্ষা বাড়ানো উপাদানযুক্ত পণ্য বাছাই করা উচিত।

ঋতুভেদ অনুযায়ী ময়েশ্চারাইজার বদলানো জরুরি। শীতকালে ত্বক বেশি শুষ্ক হওয়ায় ঘন ময়েশ্চারাইজার প্রয়োজন হয়, আর গরম ও আর্দ্র আবহাওয়ায় হালকা ময়েশ্চারাইজার যথেষ্ট।

ময়েশ্চারাইজার ব্যবহারের আগে ত্বক সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। ধুলা, ঘাম, ময়লা ও দিনের জমে থাকা উপাদান পরিষ্কার না হলে ময়েশ্চারাইজারের কার্যকারিতা কমে যায়। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা রাখার পর ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ভালোভাবে আটকে থাকে।

হালকা থেকে ঘন উপাদানের ধাপে ধাপে ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করা হলে ত্বক ভারী ও তেলতেলে মনে হতে পারে। মুখ, কান, চুলের গোড়া এবং গলার অংশে সমানভাবে লাগানো উচিত। শারমিন কচি বলেন, “হালকা হাতে ঘন ময়েশ্চারাইজার আলতো চাপ দিয়ে লাগালে ত্বক সতেজ দেখায়। হালকা ময়েশ্চারাইজার বৃত্তাকারে লাগানো যেতে পারে।”

বিশেষজ্ঞরা জানান, দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত—সকালে ও রাতে। গোসল, ব্যায়াম বা সাঁতার শেষে ত্বক শুষ্ক হলে আবার ব্যবহার করা যায়। ত্বক খুব শুষ্ক হলে দিনের মাঝামাঝি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

সকালে ময়েশ্চারাইজারের পর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা নেওয়াও জরুরি। এটি ত্বকের বার্ধক্য ও ক্ষতি থেকে রক্ষা করে। রাতে এই ধাপের প্রয়োজন নেই।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img