Thursday, August 13, 2026
29 C
Dhaka

শিশুর সর্দি-কাশিতে তেল মালিশ কতটা নিরাপদ

শীত মৌসুমে শিশুদের মধ্যে সর্দি-কাশি ও বুকে কফ জমার সমস্যা বেশি দেখা যায়। অনেক পরিবারেই এ সময় শর্ষের তেল গরম করে শিশুর বুকে মালিশ করার প্রচলন রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি শিশুর জন্য নিরাপদ নাও হতে পারে এবং এতে শ্বাসতন্ত্রের ক্ষতির ঝুঁকি থাকে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খানের মতে, শর্ষের তেল ছোট শিশুর কোমল ত্বকের জন্য উপযোগী নয়।

শর্ষের তেল স্বভাবগতভাবেই ঝাঁজালো। ছোট শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই তেল ব্যবহারে ত্বকে জ্বালা, অস্বস্তি ও অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। পাশাপাশি তেল গরম করলে তার ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে শ্বাসের সঙ্গে শিশুর শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে, যা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। শর্ষের তেলে বিভিন্ন রাসায়নিক উপাদান বা ভেজাল মেশানো থাকলে ক্ষতির আশঙ্কা আরও বেড়ে যায়।

অনেক সময় গরম তেল মালিশের পর শিশুকে খালি গায়ে রোদে শুইয়ে রাখার প্রবণতাও দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এটি মোটেও নিরাপদ নয়। শীতের বাতাসে শিশুর ঠান্ডা আরও বাড়তে পারে এবং শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি হতে পারে। তাই বুকে কফ জমলে শর্ষের তেল ব্যবহার না করে নিরাপদ ও চিকিৎসাসম্মত পদ্ধতিতে যত্ন নেওয়াই ভালো।

ঘরোয়া যত্ন হিসেবে শিশুকে পর্যাপ্ত তরল খাবার দিতে হবে। তরল খাবার কফ পাতলা করতে সাহায্য করে, ফলে কফ সহজে বের হয়ে আসে। ছয় মাস পার হওয়া শিশুকে উষ্ণ পানীয় দেওয়া যেতে পারে। আদার রস, তুলসীপাতা ও মধু উপকার দিতে পারে, তবে এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না।

শিশুকে গরম পানির ভাপ নিতে দেওয়া যেতে পারে, এতে শ্বাসনালির অস্বস্তি কমে এবং কফ নরম হয়। তবে ভাপ দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে, যেন গরম পানি থেকে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রয়োজনে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে, যা বাতাসে আর্দ্রতা বাড়িয়ে শ্বাস নিতে আরাম দেয়।

শিশুর বুকে ও পিঠে দিনে তিনবার ১৫ থেকে ২০ মিনিট গরম কাপড় দিয়ে সেঁক দেওয়া যেতে পারে। তবে সেঁক দেওয়ার সময় শিশুকে খালি গায়ে রাখা যাবে না, শীতের উপযোগী কাপড় দিয়ে শরীর ঢেকে রাখতে হবে। নাক বন্ধ থাকলে নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করা যেতে পারে, যা ফার্মেসিতে শূন্য দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ হিসেবে পাওয়া যায়।

সমস্যা হালকা হলে কয়েক দিনের মধ্যেই ঘরোয়া যত্নে উপশম হতে পারে। তবে কয়েক দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা জরুরি। যেমন কফের রং গাঢ় হলুদ, সবুজ বা লালচে হওয়া, উচ্চমাত্রার জ্বর, শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস নেওয়া, শ্বাসপ্রশ্বাসের সময় অস্বাভাবিক শব্দ হওয়া বা বুকের নিচের অংশ দেবে যাওয়া, কাশতে কাশতে বারবার বমি হওয়া, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়া, স্বাভাবিক চাঞ্চল্য কমে যাওয়া, অতিরিক্ত খিটখিটে আচরণ, তরল খাবার গিলতে না পারা, আঙুল বা ঠোঁট নীলচে হয়ে যাওয়া এবং ছোট শিশুর ক্ষেত্রে প্রতিটি শ্বাসের সঙ্গে নাক ফুলে ওঠা।

চিকিৎসক প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনসহ অন্যান্য ওষুধ দিতে পারেন। শিশুদের ক্ষেত্রে সঠিক ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিজে থেকে ওষুধ দেওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে বুকে জমে থাকা কফ বের করার জন্য চেস্ট ফিজিওথেরাপির পরামর্শ দেওয়া হতে পারে, যা শিখে নিয়ে বাড়িতেও করা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img